মেঘনা নদীর রামদাসপুর পয়েন্ট।
সারাদেশ

মেঘনায় পাথরবোঝাই বাল্কহেড ডুবি

নিজস্ব প্রতিনিধি, ভোলা: ভোলা সদর উপজেলায় মেঘনা নদীর রামদাসপুর পয়েন্টে পাথরবোঝাই এমভি বনশ্রী-২ নামে একটি বাল্কহেড ডুবে গেছে।

সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এ সময় বাল্কহেডের মালিকসহ ৪ শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়।

উদ্ধার ৪ জন হলেন- বাল্কহেডের মালিক সাইফুল ইসলাম (৪০), উজ্জ্বল (৩৫), শফিক (২৫) ও রাব্বি (২০)। তাদের সবার বাড়ি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার দীঘিরপাড় এলাকায়।

ভোলার ইলিশা নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল বাদশা জানান, শনিবার সিলেট থেকে ৮ হাজার ঘনফুট পাথর বাল্কহেডে নিয়ে তিন শ্রমিকসহ মালিক বরিশালের উদ্দেশে রওনা দেন। সোমবার দুপুরের দিকে ভোলার রামদাসপুর চ্যানেলে পৌঁছালে তীব্র স্রোত ও ঢেউয়ে বাল্কহেডটি ডুবে যায়। এ সময় তারা সাঁতরে নদীতে থাকা জেলেদের ট্রলারে উঠে জীবন বাঁচান।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

কালকিনিতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

মাদারীপুরের কালকিনিতে মোসাঃ তানিয়া আক্তার-(২৮) নামে এক গৃহবধুর রহস্যজনকভাবে ম...

আবারও বাড়ল সোনার দাম, ভরিতে ৫৪৮২ টাকা

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)...

গ্যাস সংকটে ভালুকায় শিল্পকারখানায় অচলাবস্থা

গ্যাসের সরবরাহ অপ্রতুল ও চাপ কম থাকায় ময়মনসিংহের ভালুকার শিল্পাঞ্চলে উৎপাদন ব...

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের শ্রদ্ধা 

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহা...

জিতকে কটাক্ষ, নিজ ভক্তদের সাবধান করলেন দেব

ওপার বাংলার অভিনেতা জিতের নতুন সিনেমা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষ ও হে...

দিনাজপুরে যৌথ বাহিনীর অভিযানে সাপের বিষ উদ্ধার, গ্রেপ্তার ৪

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বিজিবি সদস্যদের বিশেষ অভিযানে ৩৮ কোটি ৫৭ লাখ ৩...

দিনাজপুরে বিজিবির অভিযানে ৬ লক্ষ টাকার মাদক আটক  

ফুলবাড়ী-২৯ বিজিবি রসুলপুর আমড়া ও খানপুর সীমান্তে পৃথক পৃথকভাবে চোরাচালান অভিয...

যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্য আলোচনা স্থগিত

শুক্রবার রাতে কানাডার সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচনা বন্ধ হয়ে যাওয়ার ফলে...

জাতীয় স্মৃতিসৌধে নতুন তিন মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর শ্রদ্ধা

শনিবার (২২ আগস্ট) বেলা ১টা ১৫ মিনিটের দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ কর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা