সারাদেশ

মাটি চাপা পড়ে শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার শুখানপুখুরী ইউনিয়নের বাংরোড গ্রামের নদীতে পাথর কুড়াতে গিয়ে মাটি চাপা পড়ে আখি নামে ১০ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) উপজেলার বাংরোড গ্রামে ভূল্লী নদীতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শুখানপুখুরী ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান।

নিহত আখি (১০) উপজেলার বাংরোড গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে। বাবা নছিমন চালক।

আরও পড়ুন: বিশ্বযুদ্ধের উসকানি দিচ্ছে পশ্চিমারা

পুলিশ জানায়, ভূল্লী নদীতে প্রকল্পের কাজ চলছিল। সেখানে মঙ্গলবার সকালে শুখানপুখুরী ইউনিয়নের বাংরোড গ্রামের আখি ও তার বোনসহ এলাকার অনেকেই পাথর কুড়াতে যায়। এমন সময় মাটি ভেঙ্গে পড়লে সে মাটির নীচে চাপা পড়ে। পরে মাটি খুড়ে শিশুটির মৃত লাশ অবস্থায় উদ্ধার করা হয়।

ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, আখি ও তার বোনসহ অনেকে পাথর কুড়াতে গেলে শিশুগুলো পাথর কুড়াতে গর্তের মধ্যে প্রবেশ করে। পাথর কুড়ানোর সময় মাটি ভেঙ্গে পড়লে শিশুটি চাপা পড়ে মারা যায়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা