ছবি : সংগৃহিত
সারাদেশ

দশমিনায় ১৭৫ শিক্ষাপ্রতিষ্ঠানে নেই শহীদ মিনার!

জেলা প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলায় সরকারি বরাদ্দ না থাকায় ও ম্যানেজিং কমিটির অবহেলার কারণে ১৭৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে নেই কোনো শহীদ মিনার।

আরও পড়ুন : মহান একুশে ফেব্রুয়ারি, অনুপ্রেরণার উৎস

উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে, উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৪৫টি, মাদরাসা ১৯টি, কলেজ ৪টি ও মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ২৬টি। এরমধ্যে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ১৩টি প্রতিষ্ঠান, সরকারি প্রাথমিক বিদ্যালয় ছয়টিতে স্থায়ী শহীদ মিনার রয়েছে।

এ ছাড়া ১৩টি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ১৩৯টি প্রাথমিক, মাদরাসা ১৯টি ও কলেজ ৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে স্থায়ী শহীদ মিনার না থাকায় প্রতি বছর ২১ ফেব্রুয়ারি বিপাকে পড়তে হয় শিক্ষক-শিক্ষার্থীদের।

আরও পড়ুন : রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

স্থানীয়রা অভিযোগ করে জানিয়েছেন, সরকারি তহবিলের বরাদ্দ না থাকায় ও ম্যানেজিং কমিটির অবহেলার কারণে শহীদ মিনার নির্মাণ করা হচ্ছে না।

বাংলাদেশ শিক্ষক সমিতি দশমিনা উপজেলা শাখার সভাপতি ও ২২ নম্বর গুলি আউলিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহমান এ বিষয়ে জানান, ‘উপজেলার ছয়টি প্রতিষ্ঠান ছাড়া প্রাথমিক কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার নেই।

আরও পড়ুন : হজ পালনে ৪ শর্ত দিল সৌদি

ভবিষ্যৎ প্রজন্ম ভাষা শহীদের ইতিহাস ও সম্মান জানাতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ দরকার।’

উপজেলার ১৩টি মাধ্যমিক প্রতিষ্ঠানে শহীদ মিনার রয়েছে বলে জানান আউলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম।

একাডেমিক সুপার ভাইজার নেছার উদ্দিন এ বিষয়ে বলেন, উপজেলায় ৪৯টি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক, মাদরাসা ও কলেজ পর্যায়ে শহীদ মিনার রয়েছে মাত্র ১৩টিতে। এই ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

আরও পড়ুন : রাজধানীতে ডিএমপির নির্দেশনা

দশমিনা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আল মামুন (ভারপ্রাপ্ত) বলেন, ১৪৫ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে শহিদ মিনার রয়েছে মাত্র ছয়টিতে। এ কারণে শ্রদ্ধা নিবেদন করতে পারছে না শিক্ষার্থী ও শিক্ষকরা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ভারতীয় নাগরিক রবিউল গুপ্তচরবৃত্তির মামলায় রিমান্ডে

বাংলাদেশে ধ্বংসাত্মক অপরাধে জড়িত থাকার সন্দেহে ৫৪...

মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর: স্পিকার

সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহম...

রমজানের আগেই ২ হাজার ইউনিয়নের নির্বাচন চায় ইসি

আগামী বছরের শুরুতেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আ...

চীনের প্রাচীরের সামনে অসহায় বাংলাদেশ, ৭ গোল হজম

এশিয়ান গেমস হকির সবুজ আঙিনায় লাল-সবুজের জার্সিধারীদের জন্য দিনটি ছিল বেশ হতা...

শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির

শিক্ষাক্ষেত্রে যারা বিশেষ অবদান রাখছেন, এমন গুণিজন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা