ছবি : সংগৃহিত
জাতীয়
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

রাজধানীতে ডিএমপির নির্দেশনা

স্টাফ রিপোর্টার : আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস উপলক্ষে রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ ট্রাফিক নির্দেশনা জারি করেছে।

আরও পড়ুন : ক্ষতিগ্রস্থদের ত্রাণ পাঠালেন হাসনা মওদুদ

রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা প্রদান করা হয়।

নির্দেশনায় বলা হয়, দিবসটি নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনার ও আশপাশের এলাকাসমূহে সোমবার (২০ রেফব্রুয়ারি) বিকেল ৫টা থেকে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাত ৭টা পর্যন্ত বিকল্প রাস্তায় যানবাহন চলাচলের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়েছে।

আরও পড়ুন : মহান একুশে ফেব্রুয়ারি, অনুপ্রেরণার উৎস

উল্লেখিত সময়ে শাহবাগ ক্রসিং, টিএসসি ক্রসিং, দোয়েল চত্বর ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল ক্রসিং, জিমনেশিয়াম মাঠ গেট, রোমানা ক্রসিং, জগন্নাথ হল ক্রসিং, ঢাকা বিশ্ববিদ্যালয় ভাস্কর্য ক্রসিং, নীলক্ষেত ক্রসিং,পলাশী ক্রসিং, বকশি বাজার ক্রসিং ও চাঁনখারপুল ক্রসিং বা এলাকা পরিহার করে নগরবাসীকে বিকল্প রাস্তা ব্যবহার করতে অনুরোধ করা হচ্ছে।

এছাড়া এ সময় রাজধানীবাসীকে বকশি বাজার-জগন্নাথ হল ক্রসিং সড়ক, চাঁনখারপুল-রোমানা চত্বর ক্রসিং সড়ক, টিএসসি-শিববাড়ী ক্রসিং সড়ক ও উপাচার্য ভবন-ভাস্কর্য ক্রসিং সড়কে প্রবেশ করতে নিষেধ করা হয়েছে।

আরও পড়ুন : রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

সেই সময় পলাশী ক্রসিং থেকে শহীদ মিনার হয়ে দোয়েল চত্বর, হাইকোর্ট ক্রসিং, টিএসসি ক্রসিং, শহীদুল্লাহ হল ক্রসিং দিয়ে জনসাধারণকে পায়ে হেঁটে চলাচল করতে বলা হয়েছে।

সোমবার বিকেল ৫টা থেকে মঙ্গলবার রাত ৭টা পর্যন্ত এ সময়ে ভিআইপিদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম মাঠে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ঢাবি মোকাররম ভবন মাঠে এবং জনসাধারণকে নীলক্ষেত ক্রসিং-পলাশী ক্রসিংয়ে গাড়ি পার্কিং করতে বলা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা