চিচিঙ্গা
সারাদেশ

১০ ফুট লম্বা চিচিঙ্গা

নিজস্ব প্রতিনিধি, ভোলা: ভোলার মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চর যতিন গ্রামের বাসিন্দা হলেন উৎপল মণ্ডল। তিনি শখের বশে বাড়ির আঙিনায় চিচিঙ্গা চাষ করেছেন। চিচিঙ্গার ফলনও ভালো হয়েছে। প্রতিটি চিচিঙ্গা প্রায় ১০ ফুট লম্বা।

সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উৎপল মণ্ডলের বাড়িতে গিয়ে এমন চিত্র দেখা গেছে। উৎপল মণ্ডল ভোলার মনপুরা উপজেলার মনোয়ারা বেগম মহিলা কলেজের অর্থনীতির প্রভাষক। তার বাবার নাম নিতাই পদ মণ্ডল।

জানা গেছে, তিন মাস আগে খুলনার পাইকগাছায় শ্বশুরবাড়িতে বেড়াতে যান উৎপল মণ্ডল। ওই সময় তার শ্বশুর তাকে চারটি চিচিঙ্গার বীজ উপহার দেন। বীজগুলো তিনি ভারতের চেন্নাই থেকে নিয়ে এসেছিলেন। পরে ওই কলেজ শিক্ষক মনপুরার বাড়িতে দুটি বীজ রোপণ করেন। সার-কীটনাশক ছাড়াই প্রাকৃতিকভাবে গাছ বড় হতে থাকে। বর্তমানে গাছে শতাধিক চিচিঙ্গা ধরেছে।

ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু মো. এনায়েত উল্লাহ বলেন, ‘এটি হাইব্রিড জাতের চিচিঙ্গা। ভোলায় প্রথম এ জাতের চিচিঙ্গা চাষ হয়েছে। গোটা জেলায় এ জাতের চিচিঙ্গা চাষের উদ্যোগ নেয়া হবে।’

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা