অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতাররা।
সারাদেশ

যাত্রী সেজে অটোরিকশা ছিনতাই, গ্রেফতার ৪

নিজস্ব প্রতিনিধি, বগুড়া: বগুড়ার আদমদীঘিতে যাত্রী সেজে চালক ভাষানী প্রামানিকের হাত-পা ও মুখ বেঁধে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

চালক ভাষানী প্রামানিক উপজেলার ডহরপুর গ্রামের মৃত দবীর উদ্দিনের ছেলে। তিনি প্রতিবন্ধী।

গ্রেফতাররা হলেন- নওগাঁ সদর উপজেলার বরুনকান্দির সরদার পাড়ার সাখাওয়াত হোসেনের ছেলে বিদ্যুৎ হোসেন (৩২), একই এলাকার মজনুর রহমানের ছেলে খাইরুল ইসলাম (৩১), ইব্রাহিম মন্ডলের ছেলে আব্দুল মজিদ (৪০) ও বর্ষাইল বাজারের মৃত আব্দুল মান্নান ছেলে আলী হাসান (৩৮)।

জানা গেছে, শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে অটোরিকশা নিয়ে বের হন ভাষানী প্রামাণিক। ওই দিন সন্ধ্যা ৭টার দিকে রহিম উদ্দীন ডিগ্রি কলেজের সামনে থেকে নওগাঁর ত্রিমোহনী যাওয়ার কথা বলে তিনজন যাত্রী। এ সময় অটোরিকশার ভাড়া ৩৫০ টাকায় ঠিক হয়। মাঝপথে যাত্রীদের আচরণ সন্দেহজনক মনে হয় ভাষানী প্রামাণিকের। এ সময় ফোন নম্বর সংগ্রহ করতে ওই তিনজনের মধ্যে একজনের মোবাইল দিয়ে এক আত্মীয়কে ফোন দেন তিনি।

পরে রাত ৮টার দিকে ত্রিমোহনী বাজার থেকে তাদের নিয়ে ফেরার পথে ছাতিয়ানগ্রাম ইউনিয়নের দুর্গাপুর ব্রিজের সামনে ফাঁকা জায়গায় পৌঁছালে যাত্রীরা অটোরিকশা থামিয়ে নেমে পড়েন। এরপর ওই চালককে প্লাস্টিকের রশি দিয়ে দুই হাত-পা ও মুখ বেঁধে গলায় ধারালো চাকু ধরে অটোরিকশাটি ছিনিয়ে নেন তারা। পরে চালককে রাস্তার পাশে ফেলে রেখে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যান। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় রোববার রাতেই মামলা করেছিলেন ভাষানী প্রামানিক। ওই দিন রাতেই নওগাঁর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অটোরিকশা ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করে পুলিশ। এছাড়া নওগাঁর বর্ষাইল বাজার এলাকার একটি ভাঙারির দোকান থেকে ওই অটোরিকশাটি উদ্ধার করা হয়।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা