লবন্দহ খাল।
সারাদেশ

গোসলে নেমে ৩ কিশোরীর মৃত্যু, নিখোঁজ এক

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর: গাজীপুর সদর উপজেলার পাইনশাইল এলাকায় লবন্দহ খালে গোসলে নেমে তিন কিশোরীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে এক শিশু।

সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

মৃতরা হলো- পাইনশাইল গ্রামের সোলাইমান হোসেনের মেয়ে রিচি আক্তার (১৫), একই গ্রামের মনজুর হোসেনের মেয়ে মায়া আক্তার (১৪), একই গ্রামের হায়েত আলীর মেয়ে আইরিন আক্তার (১৪)। এছাড়া পাইনশাইল গ্রামের সোলাইমান হোসেনের মেয়ে রিয়া আক্তার (১০) নিখোঁজ রয়েছে।

জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে রিচি, রিয়া, আইরিন ও মায়াসহ পাঁচ-ছয়জন শিশু-কিশোরী গোসলে নামে। এক পর্যায়ে ওই চারজন স্রোতের কারণে পানিতে তলিয়ে যায়। প্রথমে স্থানীয়রা তাদের উদ্ধারের চেষ্টা করে। সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। দুপুর দেড়টার দিকে গাজীপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযানে নামে। প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। মায়া আক্তার নিখোঁজ রয়েছে।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. আব্দুর রাজ্জাক মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, তিন কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও এক শিশু নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে অভিযান চলছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

মেসিদের চমকে দিতে প্রস্তুত কেপ ভার্দে

বিশ্বকাপের নকআউট পর্বে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে আত্...

তৃতীয় বিয়েতে আমির, অতিথি দুই সাবেক স্ত্রী

বলিউড তারকা আমির খান আবারও নতুন জীবনে পা রাখতে চলেছেন। আগামী ৫ জুলাই প্রেমিকা...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা