সারাদেশ

৫৩ টন চিনি উধাও, উপ-ব্যবস্থাপকসহ তিনজনের নামে মামলা

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া: কুষ্টিয়া চিনিকলের গুদাম থেকে প্রায় ৫৩ টন চিনি উধাওয়ের ঘটনায় জড়িত সন্দেহে উপ-ব্যবস্থাপকসহ তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ আবু তাহেরের আদালতে মামলাটি দায়ের করেন দুদক সমন্বিত কুষ্টিয়া অফিসের উপসহকারী পরিচালক নীল কমল পাল।

আসামিরা হলেন- কুষ্টিয়া সুগার মিলস লিমিটেডের উপ-ব্যবস্থাপক (ভান্ডার) মো. আল আমীন, গুদামরক্ষক মো. ফরিদুল হক এবং শ্রমিক সরদার মো. বশির উদ্দিন।

দুদক কুষ্টিয়ার কৌঁসুলি অ্যাডভোকেট আল মুজাহিদ মিঠু বলেন, এ মামলায় তিনজনকে এজাহারভুক্ত আসামি করা হয়। ৬ জুনের নামবিহীন সাধারণ ডায়েরির সূত্র ধরে দুদক প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা এবং জড়িত সন্দেহে সংশ্লিষ্ট বিভাগে দায়িত্বরত তিনজনকে শনাক্ত করে।

এজাহার সূত্র ও কুষ্টিয়া সুগার মিল সূত্রে জানা গেছে, ২ জুন মিলের স্টেটমেন্ট দেখার জন্য তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটি ৩ জুন প্রতিবেদন জমা দেয় ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে।

স্টেটমেন্টে ১২১ টন চিনি থাকার কথা থাকলেও প্রায় ৫৩ টন ঘাটতি দেখা যায়। এতে দায়িত্বরত স্টোরকিপার ফরিদুল হককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। হদিস না পাওয়া চিনির দাম নির্ধারণ করা হয়েছে ৩৩ লাখ ২০ হাজার টাকা।

৬ জুন কুষ্টিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি করেন চিনিকলের সহব্যবস্থাপক (সংস্থাপন) হায়দার আলী। নামবিহীন ওই ডায়েরির সূত্র ধরে দুদক প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা এবং জড়িত সন্দেহে সংশ্লিষ্ট বিভাগে দায়িত্বরত তিনজনকে শনাক্তের পর মামলা করে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা