সারাদেশ

জামালপুর-বগুড়া নৌপথে ফেরি চালু

নিজস্ব প্রতিনিধি, জামালপুর: জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জামথল থেকে বগুড়ার সারিয়াকান্দি খেয়াঘাট রুটে যমুনা নদীতে ফেরি সার্ভিসের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে এই সার্ভিসের উদ্বোধন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মির্জা আজম।

আজ বেলা ১১টার দিকে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী হেলিকপ্টারে মাদারগঞ্জ উপজেলার জামথল এলাকায় পৌঁছান। সেখানে মতবিনিময় সভায় অংশ নেন। বেলা সাড়ে ১১টার দিকে ফেরি সার্ভিসের উদ্বোধন করেন তিনি।

জানা গেছে, যমুনার একপাড়ে মাদারগঞ্জ, দেওয়ানগঞ্জ ও কাজলাঘাট এবং অন্য পাড়ে বগুড়ার সারিয়াকান্দি, কালীতলা ও মথুরাপাড়ার হাজার হাজার মানুষ প্রতিদিন ওই নৌরুট দিয়ে যাতায়াত করে। ফেরিটি চালু হওয়ায় মানুষের দীর্ঘদিনের ভোগান্তির সমাপ্তি ঘটেছে। ধীরে ধীরে এখানকার মানুষের জীবন জীবিকার মান উন্নত হবে।

সংশ্লিষ্টরা জানান, এই নৌপথে ফেরিতে আপাতত মানুষ পারাপার হবে। রাস্তাঘাট হওয়ার পর ধীরে ধীরে ভারী যানবাহনও চলাচল করবে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

নাহিদ রানায় আগ্রহ দেখালো না কেউই

দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ এসএ২...

এগুলো না হলে আর পূজার আনন্দ কী: মধুমিতা

"‘এগুলো না হলে আর পূজার আনন্দ কী!’ মধুমিতা"} কলকাতার রা...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

মুক্তিযোদ্ধা থেকে সিনেমার নায়ক, মৃত্যুর পরেও জনপ্রিয়তায় জসীম

মৃত্যুর ২৮ বছর পরও দর্শকের হৃদয়ে অমলিন নায়ক জসীম"} বাংলা চলচ্চিত্রের একস...

নিখোঁজের একদিন পর পুকুর পাড়ে মিলল তরুণের মরদেহ

নোয়াখালীর সেনবাগে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা