সারাদেশ

ট্রাকচাপায় প্রাণ গেল প্রবাসীর

নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর: দিনাজপুর-চিরিরবন্দর সড়কের কিষাণ বাজার এলাকায় ট্রাকচাপায় আব্দুর রহিম মিন্টু চৌধুরী (৫২) নামে এক প্রবাসী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ আগস্ট) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহিম মিন্টু চৌধুরী উপজেলার ৮ নম্বর সাইতেড়া ইউনিয়নের দক্ষিণ পলাশবাড়ি এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন জানান, আব্দুর রহিম মিন্টু চৌধুরী দীর্ঘদিন ধরে কুয়েতে অবস্থান করছিলেন। করোনায় বাড়িতে এসেছিলেন তিনি। লকডাউন শিথিল হওয়ায় আবার কুয়েত ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। পাসপোর্ট নবায়ন করতে মোটরসাইকেলযোগে দিনাজপুর পাসপোর্ট অফিসে যাচ্ছিলেন তিনি। পথে ওই এলাকায় ট্রাকচাপায় মারা যান তিনি।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন রউফ, জরিমানা ইংল্যান্ডেরও

আইসিসির আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাকিস্তানের পেসার হারিস রউফকে ম্যাচ ফির ২০ শতাং...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা