সারাদেশ

মানিকগঞ্জে  সেচ্ছাসেবকলীগের ত্রাণ সামগ্রী বিতরণ বুথ উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ত্রাণ সামগ্রী বিতরণ ও করোনা থেকে সুরক্ষায় জীবাণু-নাশক বুথ উদ্বোধন করেন বাংলাদেশ সেচ্ছাসেবকলীগ।

আজ (১৬ জুলাই) শুক্রবার বিকেলে ধূলসুরা বাজারে উপজেলার আজিমপুর ও ধূলসুরা ইউনিয়নের ৬০০ অসহায় পরিবারের মাঝে চাল,, ডাল, আলু, তেল, পেঁয়াজ, লবণ ও সাবান বিতরণ শেষে করোনা থেকে সুরক্ষায় মাস্ক ও করোনা প্রতিরোধ বুথ উদ্বোধন করা হয়।

করোনা প্রতিরোধ বুথ ও খাদ্য সামগ্রী বিতরণের সময় বাংলাদেশ সেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন, ‘সারা পৃথিবী জুড়ে করোনা মহামারিতে বিশ্ব অর্থনৈতিক মন্দা সত্ত্বেও জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রেখেছেন। তার নির্দেশে ভয়কে জয় করে করোনা মহামারির শুরু থেকে স্বেচ্ছাসেবক লীগ সাধারণ মানুষের পাশে ছিল। করোনার দ্বিতীয় ঢেউয়ে সারা বাংলাদেশে স্বেচ্ছাসেবক লীগ জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সেবার ব্রত নিয়ে সাধারণ মানুষের পাশে আছে। এর মধ্যেও সাম্প্রদায়িক অপশক্তি হেফাজতে ইসলামের উগ্র সন্ত্রাসীদের অপতৎপরতা থেমে নেই। সকলকে সজাগ থাকতে হবে। তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি ড.জমির সিকদার, ,যুগ্ম সাধারণ সম্পাদক মুবাশ্বের হোসেন চৌধুরী,সাংগঠনিক সম্পাদক ও দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম রাজা, নাফিউল করিম নাফা,দপ্তর সম্পাদক আজিজুল হক,সদস্য সাহাবুদ্দিন চঞ্চল, মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী রানা, সাদিকুল ইসলাম সোহা, সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক রুবেল,সাবেক ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইরাদ কোরাইশী ইমন,ড. প্রদীপ বসু, সাবেক জেলা ছাত্রলীগের গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক মেহেদী হাসান বাবুল,দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাওসার আহমেদ ও সেচ্ছাসেবকলীগের জেলার অন্যন্য নেতৃবৃন্দ।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা