সারাদেশ

২৪ ঘণ্টা পর নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে নদীর পানিতে পড়ে শ্রাবণী নামের ৮ বছর বয়সী তৃতীয় শ্রেণির এক শিশু শিক্ষার্থী নিখোঁজের ২৪ ঘণ্টা পর লাশ ভেসে উঠল।

শুক্রবার (১৬ জুলাই) সকাল ৯টার দিকে ডুবে যাওয়া স্থান থেকে ৫০০ মিটার দূরে শিশুটির লাশ ভেসে উঠতে দেখতে পেয়ে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে। এর আগে ঢাকা থেকে আসা তিন জন ডুবুরি বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চেষ্টা করেছিল শিশুটির লাশ উদ্ধারে।

বৃ্হস্পতিবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভার চিতাঘাটা এলাকায় বাঁশের সাকোর সাহায্যে নদী পার হতে গিয়ে শ্রাবণী পানিতে পড়ে যায়। সে চতুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। পরিবার সূত্রে জানা যায়, উপজেলার চতুল ইউনিয়নের চতুল মধ্যপাড়া গ্রামের বাসিন্দা বাবলু কাজীর মেয়ে শ্রাবণী তার চাচাতো বোনের সঙ্গে বারাসিয়া নদীর ওপর নির্মিত বাঁশের সাঁকো পার হয়ে পার্শ্ববর্তী গুনবহা গ্রামে খালা বাড়ী যাওয়ার সময় নদীর পানিতে পড়ে যায়।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শাহজালালে দুই যাত্রীর কাছ থেকে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্কমুক্ত সীমার অতিরিক্ত ৮১ দশমিক ৫০ ল...

সিলেটে এআই ট্রেনিং সেন্টার স্থাপন করবে সরকার

তরুণদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও তথ্যপ্রযুক্তিনির্ভর কাজে দক্ষ করে তুলতে স...

চট্টগ্রামে ছুরিকাঘাতে কিশোর খুন, গ্রেপ্তার ১

চট্টগ্রামের খুলশীতে ছুরিকাঘাতে হৃদয় (১৬) নামে এক কিশোর নিহতের ঘটনায় কামরুল না...

চট্টগ্রামে ভারী বৃষ্টির আভাস

আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে ভারী, কোথাও কোথাও অতি ভারী বৃষ্ট...

মিরপুরে উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হামলা, ভাঙ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা