সারাদেশ

মুন্সীগঞ্জে গরুবোঝাই ট্রলার ডুবি 

নিজস্ব প্রতিনিধি, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় বালু বোঝাই বাল্কহেডের ধাক্কায় গরু বোঝাই ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।

আজ শুক্রবার (১৭ জুলাই) উপজেলার শামুরবাড়ি এলাকার পদ্মা নদীতে ৩১টি গরু নিয়ে ট্রলারটি বাল্কহেডের সাথে ধাক্কা লেগে ডুবে যায় বলে জানাগেছে।

পরে এলাকাবাসীর সহয়তায় ২৪ টি জীবিত গরু এবং একটি মৃত গরু উদ্ধার করা হয়। এখন এখানে আরও ৬টি গরু নিখোঁজ রয়েছে।

লৌহজং থানার এস.আই রাসেল জানান, গরুভর্তি একটি ট্রালার সিরাজগঞ্জ জেলা হতে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদী হয়ে নারায়ণগঞ্জ জেলায় যাচ্ছিলো। পথমধ্যে লৌহজং উপজেলার শামুরবাড়ি এলাকায় বাল্কহেডের সাথে ধাক্কা লেগে ট্রলারটি ডুবে যায়। ঘাতক বাল্কহেডটিকে আটক করা হয়েছে।

আরও জানান, ডুবে যাওয়া ট্রলারটিতে ৩১টি গরু ছিলো। ২৪টি গরু জীবিত ও একটি গরু মৃত উদ্ধার করা হয়েছে। ৬ টি নিখোঁজ রয়েছে। ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি। ধারনা করা হচ্ছে নিখোঁজ গরুগুলো ডুবে যাওয়া ট্রলারটিতে গরু গুলো বাঁধা অবস্থায় থাকায় ওগুলো উঠতে পারেনি।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা