সারাদেশ

সীমান্ত অনুপ্রবেশের দায়ে গ্রেফতার ৩

নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ : ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার অপরাধে নারীসহ ৩ জনকে গ্রেফতার করেছে বিজিবি।

শুক্রবার (১৬ জুলাই) সকালে মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্ত এলাকার কাঞ্চনপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, যশোরের মনিরামপুর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মৃত সাহেব আলীর ছেলে খালিদ হাসান সজিব (২১), তার স্ত্রী ঈশিতা খাতুন নুপুর (১৮) ও খুলনার বটিয়াঘাটা উপজেলার কাটামারী গ্রামের প্রজেশ রায়ের মেয়ে পম্পিনা রায় (২১)।

খালিশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, ভারত থেকে অবৈধ ভাবে বাংলাদেশে আসার খবরে সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। এ সময় কাঞ্চনপুর ব্রিজ এলাকা থেকে ওই ৩ জনকে আটক করা হয়।

এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে তাদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সৌদি আরব পৌঁছেছেন ৬২৫২৮ বাংলাদেশি হজযাত্রী

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে রোববার (১৭ মে) দিবা...

ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা রাতে, যে বার্তা দিলেন নেইমার

সব ঠিক থাকলে সোমবার বাংলাদেশ সময় মধ্য রাতে বিশ্বকা...

চ্যাটিং অ্যাপে পরিচয়, প্রেমের টানে চীনের যুবক কিশোরগঞ্জে

চ্যাটিং অ্যাপে পরিচয়ের সূত্র ধরে প্রেম। সেই সম্পর্...

নতুন এলিট ফোর্স গঠনের বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

র‍্যাব থাকছে কি থাকছে না এমন প্রশ্নের সরাসরি উ...

চাঁদ দেখা গেছে, বাংলাদেশে কোরবানির ঈদ ২৮ মে

বাংলাদেশে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় কোরবানির ঈদ...

ভূমিসেবা নিতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী

রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে তিন দিনব্যাপী ‘...

*জুয়ার আগুনে পুড়ছে জীবন, কার্যকর উদ্যোগ শূন্য*

বাংলাদেশে জুয়া এখন স্মার্টফোনের পর্দায় ছড়িয়ে পড়েছে। এর নানা ধরনের নাম থাকলেও...

হাম ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু হ...

আন্তর্জাতিক তায়কোয়ানডো রেফারি প্রশিক্ষণে বাংলাদেশের ৩ কুক্কিয়ন

আন্তর্জাতিক রেফারি প্রশিক্ষণে বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশন এই প্রথম তিনজন তায়...

বিভিন্ন দেশে আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামানুসারে বাংলাদেশে একটি মহিষের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা