সারাদেশ

ফাঁদে ফেলে টাকা আদায় 

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী : রাজশাহী জেলায় কৌশলে ডেকে নিয়ে ফাঁদে ফেলে জিম্মি করে টাকা আদায় করতেন চার সদস্যের একটি চক্র। এমনই একটি চক্রের চার সদস্যকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৪ জুলাই) মধ্যরাতে নগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশের একটি দল নগরীর খ্রিষ্টানপাড়া কয়েরদাঁড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন- নগরীর কয়েরদাঁড়া এলাকার আয়েজ উদ্দিনের ছেলে রবিউল ইসলাম (৪৬), নাটোরের লালপুরের অর্জুনপাড়া গ্রামের আকবর হোসেনের স্ত্রী বেলী খাতুন (৩৩), নওগাঁর মান্দার তৌহিদুল ইসলামের স্ত্রী রেহেনা পারভীন (৪০), নজরুল ইসলামের ছেলে তরিকুল (২৫)।

এদের মধ্যে রবিউল ইসলামের নামে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা আছে। আরেকটি নতুন মামলায় বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরের দিকে তাকেসহ অন্য আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে নগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মাছের প্রোটিন কিনতে বুধবার (১৪ জুলাই) সকালের দিকে নগরীতে এসেছিলেন বাগমারার ঠাকুরপাড়া এলাকার বাসিন্দা মুক্তার হোসেন (৩৩)। পথে পূর্বপরিচিত বেলী খাতুন তাকে মোবাইল করে কয়েরদাড়া খ্রিষ্টানপাড়া মোড়ে আসতে বলেন। কথামতো দুপুর সাড়ে ১২টার দিকে এক বন্ধুকে সঙ্গে নিয়ে সেখানে পৌঁছান মুক্তার।

ওই সময় তারা বেলী ও তার সহযোগী রেহানা পারভীনের সঙ্গে দেখা করেন। তারা মুক্তার ও তার বন্ধুকে বাড়িতে যাওয়ার অনুরোধ করেন। কিন্তু তাতে রাজি না হওয়ায় রবিউল ও তরিকুলসহ অন্যদের নিয়ে তাদের তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। মারপিট করে সঙ্গে থাকা সাড়ে ৫ হাজার টাকা ছিনিয়ে নেন হামলাকারীরা।

এ ঘটনায় ওই দিনই বোয়ালিয়া মডেল থানায় অভিযোগ দেন ভুক্তভোগী মুক্তার হোসেন। গত বুধবার রাতে থানার এসআই দুলাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেফতার করেন। পরে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা