সারাদেশ

জাজিরায় পদ্মার ভাঙ্গন রোধে জিও ব্যাগের কাজ শুরু

নিজস্ব প্রতিনিধি, শরীয়তপুর: শরীয়তপুরের জাজিরা উপজেলার বড়কান্দি ও পালেরচর ইউনিয়নের ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জিওব্যাগ ও জিগ টিউব ডাম্পিং করা শুরু হয়েছে। এরমধ্যে বুধবার থেকে বড়কান্দি ইউনিয়নে কাজ শুরু হয়। পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী সুমন বনিক এ তথ্য নিশ্চিত করেছেন।

শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ড অফিস সূত্রে জানাগেছে, চলতি বর্ষা মৌসুম শুরুর সাথে সাথে শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার বড়কান্দি ও পালেরচর, বিলাসপুরের কাজিয়ারচর ও নাওডোবা ইউনিয়নের কিছু এলাকায় ব্যাপক ভাঙ্গন দেখা দেয়। ইতোমধ্যে ঐসব ইউনিয়নের বেশ কিছু পরিবারের বাড়ি-ঘর সহ ফসলী জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

গৃহহীন হয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত পরিবার গুলো। তারা বাপ-দাদার ভিটে মাটি ফেলে কোথাও দূরবর্তী জায়গায় উঁচু জমিতে ঘর বানিয়ে পরিবার পরিজন নিয়ে জীবন যাপন করছে। বিশেষ করে জুলাই মাস শুরুর সাথে সাথে পদ্মা নদীর পানি বৃদ্ধির ফলে বড়কান্দি ইউনিয়নের রঞ্জন ছৈয়াল কান্দি, খলিফা কান্দি ও দুর্গারহাট গ্রামের কিছু পরিবারের ঘর-বাড়ি সহ ফসলী জমি, মসজিদ, মাদ্রাসা পদ্মার গর্ভে বিলীন হয়ে গেছে। এখন বিকে মডেল উচ্চ বিদ্যালয় ও দূর্গারহাট বাজার হুমকির মুখে রয়েছে।

তাই ঐসব এলাকার ভাঙ্গন রোধের জন্য শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ড তাৎক্ষনিক ভাবে জিও ব্যাগ ও টিউব ডাম্পিং কাজ হতে নিয়েছে। ইতোমধ্যে মাঝিরঘাট জিরো পয়েন্টে ৪৫০ মিটার প্লাসাইটিং করে ২ হাজার ৬০০ ব্যাগ ডাম্পিং করেছে। কাজিরহাট ডুবলদিয়া এলাকায় ডান ও বাম তীরে ৩০০ মিটার এলাকায় ১ হাজার ৬০০ জিওব্যাগ ডাম্পিং প্রায় শেষ পর্যায়ে।

পৈলান মোল্যার কান্দি ৩০০ মিটার ২৪ হাজার জিওব্যাগ কাজ চলমান রয়েছে। কুন্ডেরচর ইউনিয়নের সিডারচর ও বাবুরচর ৬০০টি জিও টিউব ডাম্পিং করা হয়েছে। বিলাসপুরের কাজিয়ার চর স্কুলের নিকট ২০০ মিটার এলাকায় ৪ হাজার ৪০০ জিওব্যাগ ডাম্পিং কাজ চলমান রয়েছে। আর বড়কান্দি ২২৫ মিটার এলাকায় ১৭ হাজার ৪০০ জিওব্যাগ ডাম্পিং কাজ শুরু হয়েছে।

এব্যাপারে শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস.এম আহসান হাবীব বলেন, বড়কান্দি ও পালেরচর সহ জাজিরা উপজেলার বিভিন্ন ইউনিয়নে পদ্মানদী বেষ্টিত এলাকায় ভাঙ্গন দেখা দেয়। ভাঙ্গন রোধের জন্য ইতোমধ্যে আমরা জিও ব্যাগ ও জিও টিউব ডাম্পিং কাজ শুরু করেছি। আশা করছি ডাম্পিং কাজ শেষ হলে ভাঙ্গনের তীব্রতা কমে যাবে।

এব্যাপারে বড়কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম সিরাজুল ইসলাম বলেন, প্রতি বছর আমাদের এলাকায় বর্সা মৌসুম শুরুতে ব্যাপক ভাবে ভাঙ্গন দেখা দেয়। চলতি বর্ষায় এই ইউনিয়নের বেশ কিছু পরিবারের বাড়ি-ঘর সহ ফসলী জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। দুদিন যাবৎ শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ড জিওব্যাগ ডাম্পিং কাজ শুরু করেছে। আমি এইসব এলাকায় নদী শাসন করে স্থায়ী বেড়িবাধ নির্মাণ করার জন্য সরকারের কাছে জোর দাবী জানাচ্ছি।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

পুরোনো ইঞ্জিনে বাংলাদেশ রেল: বাড়ছে বিলম্ব ও দুর্ঘটনার শঙ্কা

বাংলাদেশ রেলওয়ের অন্যতম বড় সংকট এখন লোকোমোটিভ বা ইঞ্জিনের ঘাটতি। কয়েক দশক ধরে...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

খাগড়াছড়িতে ধর্ষকের মৃত্যুদন্ডের রায় 

খাগড়াছড়ির রামগড়ে দ্বিতীয় শ্রেনীতে পড়ুয়া সাত বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে মো...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের এক সভা ৬ জুলাই, ২০২৬ সোমবার...

এলডিসি উত্তরণের পর চ্যালেঞ্জ মোকাবিলায় পরিকল্পনা গ্রহণ জরুরি: তথ্যমন্ত্রী

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের পর যেসব নতুন চ্যাল...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

সারাদেশে বিদ্যুতের চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

সাম্প্রতিক সময়ে তুলনামূলক কম বৃষ্টিপাত, ঈদুল আজহা, গ্রীষ্মকালীন অতিরিক্ত তাপম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা