সারাদেশ

অন্ধ সাদেক আলীর সংসার চলে বাদাম বিক্রিতে

কুদরতে খোদা সবুজ, কুষ্টিয়া: চোখে দেখেন না তাই চলার পথে বাশের লাঠি ভরসা তার। মাথায় বাদামের বস্তা আর হাতে কিছু কাগজে মোড়ানো বাদাম নিয়ে ছুটে বেড়ান সাদেক আলী। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মুসলিম নগর গ্রামের সাদেক আলী (৫০) জন্ম থেকেই অন্ধ। তবে তিনি এই অন্ধত্বকে বোঝা মনে করেন না। জন্মান্ধ হলেও তিনি পায়ে হেটে পথে পথে বাদাম বিক্রি করে জীবিকা নির্বাহ করেন দিনের পর দিন।

জানা যায়, দৌলতপুর উপজেলার মুসলিম নগর গ্রামের নুর ইসলামের ছেলে সাদেক আলী জন্ম থেকেই অন্ধ। স্ত্রী আর দুই মেয়ে নিয়ে তার সংসার। বড় মেয়েকে বিয়ে হয়ে গেছে। ছোট মেয়ে লেখাপড়া করছে ষষ্ঠ শ্রেণীতে। সম্বল বলতে বাবার দেয়া এক কাঠা জমির উপর পাঠকাঠির একটা ঘর। এখানেই পরিবার নিয়ে বসবাস করেন তিনি। সাদেক আলী সাথে কথা হলে তিনি জানান, জন্ম থেকেই অন্ধ তিনি। তবে অন্ধত্বকে বোঝা মনে করেন না। প্রতিদিন বাড়ি থেকে পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলায় গিয়ে পায়ে হেটে বাদাম বিক্রি করেন।

সাদেক আলী বলেন, গত প্রায় ২৫বছর ধরে পথে পথে ঘুরে বাদাম বিক্রি করে বেড়ায়। সারাদিন বাদাম বিক্রি করলে তিন থেকে চারশ' টাকা আয় হয়। এ দিয়ে সংসার খরচ চলে যায়।তিনি আরও বলেন, নিজের কোন জমি নেই। বাবার দেয়া এক কাঠা জমির আছে মাত্র। একটি পাটকাঠির বেড়া দেয়া ঘরে পরিবার নিয়ে বসবাস করি।
সাদেক আলী বলেন, একটি প্রতিবন্ধী ভাতার কার্ড রয়েছে নিজের নামে। এ ছাড়া সরকারী কোন সহযোগিতা পাই না। আমার একটা মাত্র দুইচালা ঘর তাও পাঠকাঠির বেড়া দেয়া। সরকার একটা ঘরের ব্যবস্থা করে দিলে ভালো হয়।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

‘ইউক্রেনের এ বার নতুন প্রেসিডেন্ট দরকার’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে চরম উত্তেজনা তৈরি হয়...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা