সারাদেশ

রাজশাহীতে পিস্তলসহ যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী : রাজশাহীর চারঘাটে বিদেশি পিস্তলসহ মো. আবুল বাশার (২১) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব। এসময় তার কাছ থেকে একটি ম্যাগাজিন ও দুটি গুলিও জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৫ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে চারঘাট থানার পূর্ব বালাদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি পুঠিয়ার পশ্চিমপাড়ার দইপাড়া গ্রামের মো. নবীর উদ্দিনের ছেলে।

শুক্রবার (১৬ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন রাজশাহী মোল্লাপাড়া ক্যাম্প র‍্যাব ৫ এর ক্রাইম প্রিভেনশান স্পেশালাইজড কোম্পানির (সিপিএসসি) কমান্ডার মেজর মো. নাজমুস সাকিব।

তিনি বলেন, বৃহস্পতিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, রাজশাহীর পুঠিয়া থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা করে যাত্রীবেশে এক যুবক মাদকদ্রব্য নিয়ে চারঘাটের নন্দনগাছীর দিকে যাচ্ছে। খবর পেয়ে ওই এলাকায় গোয়েন্দা দল অবস্থান নেয়। পরে রাত পৌনে ৮টার দিকে ওই ব্যাটারিচালিত অটোরিকশাকে থামানো হয়। গাড়ি থামানো মাত্রই বাশার পালানোর চেষ্টা করেন। এসময় র‍্যাবের সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাকে অস্ত্র ও গুলিসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় বাশারের বিরুদ্ধে অস্ত্র মামলা করা হয়েছে। শুক্রবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

‘ইউক্রেনের এ বার নতুন প্রেসিডেন্ট দরকার’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে চরম উত্তেজনা তৈরি হয়...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা