সারাদেশ

নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর : ফরিদপুরের বোয়ালমারীতে নদী পার হতে গিয়ে নিখোঁজের শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল ৯টার দিকে সাঁকো দিয়ে উপজেলার বারাশিয়া নদী পার হতে গিয়ে সে পড়ে গিয়ে নিখোঁজ হয়। পরে শুক্রবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে জালে উঠে আসে তার মরদেহ।

নিহত শ্রাবণী (৮) ওই উপজেলার চতুল গ্রামের বাবলু কাজীর মেয়ে। সে চতুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিলো।

বোয়ালমারী পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মো. রুহুল আমিন মৃধা বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার চিতাঘাটা চন্দনা বারাশিয়া নদীর ওপর একটি বাঁশের সাঁকো পার হতে গিয়ে পানিতে পড়ে নিখোঁজ হয় শ্রাবণী। প্রথমে ফায়ার সার্ভিস ও পরে ডুবুরি দলের সদস্যরা তল্লাশি চালিয়েও ব্যর্থ হয়ে ফিরে যান। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তিন গজ দূরে মাছ ধরার বড় জাল পেতে রাখেন। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে জাল উঠালে ওই ছাত্রীর মরদেহ উঠে আসে।

শিশুটির পরিবার জানায়, উপজেলার গুনবহা চরপাড়া এলাকায় খালা বাড়ি থেকে ফেরার পথে চতুল চিতাঘাটা নামক স্থানে বারাশিয়া নদীতে সাঁকো পার হতে গিয়ে পা পিছলে পড়ে যায় শ্রাবণী। খবর পেয়ে পরিবারের সদস্যরা ও স্থানীয়রা শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালান। তাকে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সদস্যরা বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত মরদেহ উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়ে ফিরে যান।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

‘ইউক্রেনের এ বার নতুন প্রেসিডেন্ট দরকার’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে চরম উত্তেজনা তৈরি হয়...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা