সারাদেশ

কুষ্টিয়াতে করোনায় মৃত্যু ১০

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া : করোনা ও উপসর্গ নিয়ে গত এক দিনে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে আরও ১০ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম এ মোমেন। এদের মধ্যে করোনায় সাতজন ও উপসর্গে তিনজনের মৃত্যু হয়।

তিনি জানান, বর্তমানে ২৮০ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যাই ২১৯ জন। আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন আরও ৬১ জন।

ডা. এম এ মোমেন বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় ৭৩৫ টি নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ২০৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭ দশমিক ৬১ ভাগ। নতুন শনাক্তদের মধ্যে কুষ্টিয়া সদরে ১০২ জন, দৌলতপুরে ৪৫ জন, কুমারখালীতে আটজন, ভেড়ামারায় ২৬ জন, মিরপুরে ১৬ জন ও খোকসা উপজেলায় ছয়জন।

এ নিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো ১১ হাজার ৬৭৪ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন সাত হাজার ৩৩৫ জন। মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩৮০ জনে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা