সারাদেশ

দিনাজপুরে করোনায় মৃত্যু ১০, শনাক্ত ২৬৪

নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর : দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় করোনায় দুজন এবং উপসর্গ নিয়ে আরও আটজন মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন ২০৫ জন। এ সময় নতুন করে আরও ২৬৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ১০ হাজার ৯৭৩ জন।

শুক্রবার (১৬ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর জেলার সিভিল সার্জন ডাক্তার আব্দুল কুদ্দুস।

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৩৭ জনের নমুনা পরীক্ষা করে নতুন ২৬৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে করোনা আক্রান্ত হয়ে দুজন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৮জন।

তিনি আরও জানান, এ সময় সুস্থ হয়েছেন আরও ১০১ জন। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১১৮ জন, বিরলে পাঁচজন, বিরামপুরে দুজন, ফুলবাড়িতে ১৮, হাকিমপুরে ২০, কাহারোলে ১৪, খানাসামায় দুজন, বীরগঞ্জে ১০, বোচাগঞ্জে ১৭, চিরিরবন্দর ৩০, নবাবগঞ্জে পাঁচজন এবং পার্বতীপুরে ২৪ জন আক্রান্ত হয়েছেন

সান নিউজ /এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা