সারাদেশ

এক মাস ধরে নিখোঁজ বাকপ্রতিবন্ধী সালেহা


নিজস্ব প্রতিনিধি, জামালপুর: জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পৌর এলাকা থেকে নিখোঁজ হওয়া বাকপ্রতিবন্ধী সালেহার (৩৫) খুঁজে ফিরছে বৃদ্ধ মাসহ পরিবারের সদস্যরা। প্রায় এক মাস ধরে নিখোঁজ রয়েছেন তিনি।

জানা যায়, উপজেলার উদয়নের মোড় সংলগ্ন মেয়রের গলির মধ্যে অবস্থিত তার নিজ বাড়ী থেকে সালেহা কোথায় যেন চলে যায়। এক মাস অতিবাহিত হলেও তার খোঁজ মেলেনি। এদিকে তার চিন্তায় বৃদ্ধ মা নাওয়া-খাওয়া বন্ধ করে দিয়ে অসুস্থ হয়ে পড়ছেন। তার ইচ্ছে তার মেয়ে তার কোলে একদিন আবারও ফিরে আসবে।

এই বিষয়ে তার বড় ভাই ভাই আবুল কালাম বলেন, সালেহা কথা বলতে পারে না, জন্মগতভাবে সে বাকপ্রতিবন্ধী, তার গায়ের রং কালো, খাটো এবং হালকা পাতলা গড়নের।

তিনি আরও বলেন, কোন লোক যদি তার বোনের সন্ধান দিতে পারেন তবে তারা যেন সরিষাবাড়ী থানা, কিংবা সরিষাবাড়ী পৌরসভা কিংবা সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথে যোগাযোগ করেন। কেননা বোনের চিন্তায় তার মা অসুস্থ্ হয়ে পড়ছেন। তা ছাড়াও ০১৯৮৮৯৩৭৩৫০ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ জানান আবুল কালাম।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রান্তিক নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং নারীস্ব...

জামায়াত ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে : রাশেদ খান

ক্ষমতা দখলের অভিপ্রায়ে ভারত সরকারের সাথে জামায়াতে ইসলামী যোগাযোগ বা গোপন সম...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা