সারাদেশ

ঈদে বন্ধ থাকবে ভোমরা স্থলবন্দর

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে টানা পাঁচদিন আমদানি-রফতানি বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুলাই) ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

ঘোষণা অনুযায়ী, আগামী মঙ্গলবার (২০ জুলাই) থেকে ২৪ জুলাই পর্যন্ত বন্দর দিয়ে দুই দেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বন্ধ থাকবে।

ছুটি শেষে ২৫ জুলাই থেকে বন্দর দিয়ে দুই দেশের মধ্যে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে বলে জানানো হয়েছে।

ভোমরা স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আগামী ২১ জুলাই পবিত্র ঈদুল আজহা। এই উপলক্ষে ভোমরা স্থলবন্দর দিয়ে টানা পাঁচদিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি বলেন, ইতোমধ্যে বিষয়টি ভারতের ঘোজাডাঙ্গা সিঅ্যান্ডএফ এজেন্ট এমপ্লয়ীজ কার্গো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনসহ সংশ্লিষ্ট দুই দেশের কাস্টম ও বন্দর কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। বন্দর দিয়ে আমদানিকৃত পণ্যগুলো খালাস করে নিতে পারবেন সিঅ্যান্ডএফ এজেন্ট ও আমদানি-রফতানিকারকরা।

ভোমরা শুল্ক স্টেশনের সিনিয়র রাজস্ব কর্মকর্তা আকবার আলী বলেন, ঈদে সরকারি ছুটির দিন বাদে বাকি দিনগুলোতে বন্দরের কার্যক্রম চালু থাকবে। ব্যবসায়ীরা যদি আমদানি-রফতানি না করেন সেটি তাদের বিষয়।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কালাম সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্স

আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং নারী সহকর্মীদের যৌন হয়রানির গুরুতর অভিযোগসহ...

হেফাজতে মৃত্যু: কারাগার ও বাহিনীর জবাবদিহিতা নিয়ে প্রশ্ন

রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় একজন নাগরিকের মৃত্যু যেকোনো গণতান্ত্রিক ব্যবস্...

বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান: দেশপ্রেমে দায়িত্ব পালনের তাগিদ

অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মাদক, অস্ত্র ও চোরাচালান এবং মানবপাচার প্রতিরোধে সীমান...

বেনজীরকে ফেরত পাঠাতে তদন্তে নতুন মোড়

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তাকে...

দুটি ডিমের উপাখ্যান: আমাদের নৈতিক সংকটের প্রতিচ্ছবি

যেকোনো সমাজ বা রাষ্ট্রের জন্য এর চেয়ে হতাশাজনক, ক্ষোভমিশ্রিত এবং নির্মম সত্য...

সাভারে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে আটক ২ 

সাভারের উলাইল এলাকায় অটোরিকশা চুরির অপবাদ দিয়ে মানসিক ভারসাম্যহীন এক যুবককে গ...

খাগড়াছড়ি রিজিওনের মানবিক সহায়তা প্রদান

"শান্তি -সম্প্রীতি - ও উন্নয়ন" বজায় রাখার লক্ষ্যে খাগড়াছড়িতে আর্ত...

আগাম জামিনে ৩ মাসের অপেক্ষা, তাৎক্ষণিক সুরক্ষা কোথায়?

গ্রেপ্তারের আশঙ্কায় থাকা কোনো ব্যক্তি যাতে অপ্রয়োজনীয় হয়রানি বা অযৌক্তিক আটক...

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে পুরোনো নিয়ম    

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী এমপিও পদে নিয়োগের সু...

এইচএসসি পরীক্ষা স্থগিতের গুজব, বোর্ডের জরুরি বার্তা

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া এইচএসসি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা