সারাদেশ

চাঁদপুর লঞ্চঘাটে উপচেপড়া ভীড়

নিজস্ব প্রতিনিধি, চাঁদপুর : করোনা প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউনের কারণে ২১ দিন পর চাঁদপুর ঘাট ছেড়েছে যাত্রীবাহী লঞ্চ। তবে লঞ্চ চলাচলের প্রথম দিন চাঁদপুর লঞ্চঘাটে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে গাদাগাদি করে লঞ্চে উঠতে দেখা গেছে যাত্রীদের। এতে করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কা থেকেই যায়।

বৃহস্পতিবার (১৫ জুলাই) ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আটটি যাত্রীবাহী লঞ্চ ঢাকার উদ্দেশে চাঁদপুর থেকে ছেড়ে গেছে। প্রতিটি লঞ্চে যাত্রীদের ভিড় ছিল। তবে বিআইডব্লিউটিএ বলছে, ধারণক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে চাঁদপুর ঘাট ছেড়েছে সব লঞ্চ।

চাঁদপুর লঞ্চঘাটে এমভি প্রিন্স অব রাসেল লঞ্চের যাত্রী নিগার সুলতানা বলেন, লকডাউনের কারণে ঢাকায় ডাক্তার দেখাতে যেতে পারিনি। এখন লঞ্চ চলাচল শুরু হয়েছে, তাই ঢাকায় যাচ্ছি। প্রথম দিন দেখে লঞ্চে মানুষের একটু চাপ বেশি। কতটুকু স্বাস্থ্যবিধি মানা হচ্ছে বুঝতে পারছি না।

লঞ্চের সুপারভাইজার আজগর আলী বলেন, ঘাটে একটি লঞ্চ ভেড়ামাত্রই যাত্রীরা লঞ্চে উঠতে হুড়োহুড়ি করে। তারা মনে করেন, লঞ্চে জায়গা পাবে না। তাদের তাড়াহুড়ো করার কারণে স্বাস্থ্যবিধি নষ্ট হচ্ছে। আমরা যাত্রীদের মাস্ক নিশ্চিত এবং হ্যান্ড সেনিটাইজার দিয়ে লঞ্চে প্রবেশ করাচ্ছি। যাতে স্বাস্থ্যবিধি উপেক্ষিত না হয়, আমরা সর্বদা মনিটরিং করছি।

জেলার নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহেদুল ইসলাম বলেন, প্রথম দিন হিসেবে যাত্রীদের একটু ভিড় বেশি ছিল। সকাল থেকে আমরা ঘাটে নজরদারি রেখেছি, যাতে যাত্রীদের কোনোরূপ সমস্যা না হয় এবং স্বাস্থ্যবিধি শতভাগ মানা হয়। নৌ-পুলিশের সদস্যরা প্রতিটি লঞ্চে প্রবেশ করে নজরদারি রেখেছে।

বিআইডব্লিউটিএর উপপরিচালক মো. কায়সারুল ইসলাম বলেন, প্রতিটি লঞ্চে যাতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করা হয়, সে বিষয়ে লঞ্চ সুপারভাইজারদের অবগত করা হয়েছে। এ ছাড়া ধারণক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে যাতে লঞ্চগুলো ঘাট ছাড়ে, সেই বিষয়েও সতর্ক করা হয়েছে। আমাদের পাশাপাশি লঞ্চঘাটে নৌ-পুলিশ, কোস্টগার্ডের সদস্যরা কাজ করছেন। আশা করি সামনে থেকে যাত্রীদের চাপ কমে আসবে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু 

ফরিদপুরের বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে রাফসান মোল্যা (১৬) নামে নবম শ্রেণির...

ভারতের টুরিস্ট ভিসা আবার চালু, আবেদন শুরু

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন ভিসা...

অবশেষে অবসর ভাতা পাচ্ছেন ৩,৯১৭ শিক্ষক-কর্মচারী

দীর্ঘদিন ধরে অবসর ভাতার জন্য অপেক্ষায় থাকা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠ...

ইতালিতে ট্রিপল মার্ডার : সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা

ইতালির রাজধানী রোমে বাংলাদেশি দম্পতি ও তাদের শিশু কন্যাকে হত্যার ঘটনায় এক বাং...

লিবিয়ায় নিখোঁজ হেমায়েত মোল্লা, ২২ লাখ টাকা দিয়েও মেলেনি খোঁজ

মাদারীপুর সদর উপজেলার পূর্ব রাস্তি গ্রামের মতিন মোল্লার ছেলে হেমায়েত মোল্লা (...

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক , তেহরানের ভিন্ন সুর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, আগামী মঙ্...

মুন্সীগঞ্জে অপহরণ মামলার ‘মাস্টারমাইন্ড’সহ আরও দুই আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে আলোচিত অপহরণ ও ৪ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলায় মূল পরিকল্পনাকারী...

সংসদে মাদারীপুরের শিক্ষার্থীদের শিক্ষা সফর, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়ার প্রচেষ্টায় জাতীয় সংসদের বাজে...

মুন্সীগঞ্জ শহরে ১০৫ পিস ইয়াবাসহ একজন আটক

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০৫ পিস ইয়াব...

কক্সবাজারের বালুতেই লুকিয়ে বিলিয়ন ডলারের সম্ভাবনা

বাংলাদেশের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার শুধু পর্যটনের জন্যই নয়, মূল্যবান খনিজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা