ছবি: সংগৃহীত
বাণিজ্য

দেশে ঢুকছে ভারতীয় কাঁচা মরিচ

জেলা প্রতিনিধি : ঈদুল আজহার ছুটি শেষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতীয় ৬ ট্রাক কাঁচা মরিচ দেশের অভ্যন্তরে প্রবেশ করেছে।

আরও পড়ুন : সুনামগঞ্জ শহরে ঢুকছে পানি

রোববার (২ জুলাই) বেলা ১১ টার দিকে প্রথম পণ্য বোঝাই ট্রাক বাংলাদেশে প্রবেশ করে।

বিষয়টি নিশ্চিত করে ভোমরা সিএন্ডএফ এজেন্টের সাধারণ সম্পাদক মাকসুদ আলম বলেন, ঈদুল আজহার কারণে ভোমরা স্থলবন্দরে গত মঙ্গলবার (২৭ জুন) থেকে শনিবার (১ জুলাই) পর্যন্ত ৫ দিন ছুটি ছিল। রোববার থেকে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে।

আরও পড়ুন : বুড়িমারী দিয়ে আমদানি-রফতানি শুরু

তিনি বলেন, দেশের বাজারে কাঁচা মরিচের মূল্য উর্ধ্বগতি হওয়ায় ভারত থেকে মরিচ আমদানি শুরু হয়েছে। রোববার সকাল থেকে ৬ ট্রাক ভর্তি কাঁচা মরিচ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। এই ৬ টি ট্রাকে ৬০ টনের বেশি কাঁচা মরিচ রয়েছে।

মাকসুদ আলম আরও বলেন, ভারত থেকে বাংলাদেশে কাঁচা মরিচ আমদানি অব্যাহত থাকবে এবং আমদানিকৃত কাঁচা মরিচ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হবে। সেক্ষেত্রে আশা করা যায়, অল্প সময়ের মধ্যে কাঁচা মরিচের দাম স্বাভাবিক অবস্থায় ফিরবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা