ছবি : সংগৃহিত
পরিবেশ

সুনামগঞ্জ শহরে ঢুকছে পানি

জেলা প্রতিনিধি: সুনামগঞ্জে টানা কয়েকদিনের বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদ নদীর পানি ফের বৃদ্ধি পেয়েছে। এরই মধ্যে জেলার পৌর এলাকার লঞ্চঘাট, বড়পাড়া, ইব্রাহিমপুর কাজির পয়েন্ট, ষোলঘর এলাকায় পানি প্রবেশ করতে শুরু করেছে। ফলে শহরের বাসিন্দারা দুর্ভোগে পড়েছেন।

আরও পড়ুন: প্রেমের টানে বাংলাদেশে মালয়েশীয় তরুণী

শনিবার (১ জুলাই) সকাল থেকে সুরমা নদীর ছাতক পয়েন্টে পানি বেড়ে বিপৎসীমার ১০০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া, সুনামগঞ্জে পৌর শহরের ষোলঘর পয়েন্টে বিপৎসীমার ২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

গতকাল সকাল ৯টা থেকে আজ (রোববার) সকাল ৯টা পর্যন্ত সুনামগঞ্জে ৩৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় ভারতের চেরাপুঞ্জিতে ২২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। ফলে ঢলের পানি সুরমা, জাদুকাটা ও সীমান্ত নদী দিয়ে এসে নিম্নাঞ্চলে প্রবেশ করতে শুরু করেছে।

সুনামগঞ্জ পৌর শহরের কাজির পয়েন্ট এলাকার বাসিন্দা হাফিজুর রহমান বলেন, আজ সকালে ঘুম থেকে উঠে দেখি আমার বাসার সামনে নদীর পানি চলে এসেছে। ভয়ে আছি, গতবারের মতো পরিস্থিতি হলে এবারও বিপদে পড়বো বলেও জানান তিনি।

আরও পড়ুন: নির্বাচন বন্ধ করার ক্ষমতা কারো নেই

গত বন্যায় মানুষের এতো এতো কষ্ট হয়েছে উল্লেখ করে শহরের তেঘরিয়া এলাকার বাসিন্দা ঝর্ণা বেগম বলেন, এখনও আমরা ভুলতে পারিনি। এর মধ্যে আবার পানি চলে আসছে। খুবই আতঙ্কের মধ্যে আছি।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, টানা বর্ষণ ও ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত হচ্ছে ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হবে। পাউবো আরও জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টা অব্যাহত থাকতে পারে বৃষ্টিপাত।

আমাদের আবহাওয়া সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাস রয়েছে উল্লেখ করে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী মামুন হাওলাদার জানান, সুনামগঞ্জে ও ভারতের চেরাপুঞ্জিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।

আরও পড়ুন: মাগুরায় মঙ্গল শোভাযাত্রা-সভা অনুষ্ঠিত

তিনি আরও বলেন, এতে সুনামগঞ্জের সব নদ নদীর পানি আরও বাড়তে পারে। এভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকলে আগামী ২৪ ঘণ্টা মধ্যে বন্যা হওয়ার আশঙ্কাও রয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা