ছবি: সংগৃহীত
বাণিজ্য

বুড়িমারী দিয়ে আমদানি-রফতানি শুরু

জেলা প্রতিনিধি : ঈদ উপলক্ষ্যে টানা ৫ দিন বন্ধ থাকার পর লালমনিরহাটে বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম আবারও শুরু হয়েছে। তবে বিশেষ ব্যবস্থায় স্থলবন্দরটির জিরো পয়েন্টে চেকপোস্ট দিয়ে ২ দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন : কোরআন পোড়ানোয় পুতিনের নিন্দা

রোববার (২ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বন্দরের কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুজ্জামান ছায়েদ।

তিনি জানান, এর আগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ২ দেশের ব্যবসায়ী সংগঠনের যৌথ সিদ্ধান্তে স্থলবন্দরে ৫ দিনের আমদানি-রফতানি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। ঈদের ছুটি শেষে আবারও স্থলবন্দরের কার্যক্রম শুরু করা হয়েছে।

আরও পড়ুন : তেলবাহী জাহাজে বিস্ফোরণ, দগ্ধ ৫

ছায়েদুজ্জামান ছায়েদ আরও জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে শনিবার (১ জুলাই) পর্যন্ত বুড়িমারী স্থলবন্দরের সব ধরনের পণ্য আমদানি-রফতানি বন্ধ ছিল। রোববার থেকে পুনরায় বন্দরের যাবতীয় কার্যক্রম শুরু করা হয়েছে। সকাল থেকে ২ দেশের পণ্যবাহী গাড়ি আসা যাওয়া করছে।

বুড়িমারী ইমিগ্রেশন ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মুরহাসান কবির জানান, ঈদ উপলক্ষ্যে বুড়িমারী স্থলবন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাওয়া-আসা চালু ছিল। কোনো রকম যাত্রী ভোগান্তি এড়াতে সব প্রস্ততি নেওয়া হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা