সারাদেশ

ফেনসিডিলসহ দুই যুবক আটক

নিজস্ব প্রতিনিধি, বগুড়া : পিকআপ ভ্যানে করে ফেনসিডিল নিয়ে রংপুর থেকে ঢাকার যাওয়ার সময় দুই যুবককে আটক করেছে র‍্যাব-১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা। এসময় তাদের কাছ থেকে পিকআপ ভ্যানসহ ৩৪০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া র‍্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন। এদিন ভোরে জেলার শাজাহানপুর উপজেলার বি-ব্লকে এ মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতাররা হলেন, রংপুরের পীরগাছার হাসনা এলাকার মৃত আব্দুল রহিমের ছেলে সাখাওয়াত হোসেন (২৭) এবং বরিশালের বাবুগঞ্জ মুসুরিয়া এলাকার আলাউদ্দিন মল্লিকের ছেলে রবিউল ইসলাম (২৬)।

বগুড়া র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শাজাহানপুর উপজেলার বি-ব্লক এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন-১৯-০১৮৪) থেকে ৩৪০ বোতল ফেনসিডিল, তিনটি মোবাইল, দুটি সিমকার্ড ও নগদ চার হাজার টাকাসহ তাদের গ্রেফতার করা হয়।

সাখাওয়াত হোসেন ও রবিউল ইসলাম আসন্ন ঈদকে কেন্দ্র করে ঢাকায় জব্দ করা ফেনসিডিলগুলো নিয়ে যাচ্ছিল। তারা রংপুর থেকে ফেনসিডিলগুলো নিয়ে বিশেষভাবে প্যাকেট করে পিকআপে করে নিয়ে যাচ্ছিল ঢাকায়।

র‍্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, আসন্ন ঈদকে কেন্দ্র করে মাদকের চালান রংপুর থেকে ঢাকায় নিয়ে যাচ্ছিল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ফেনসিডিলের বড় বড় চালান দেশের বিভিন্নস্থানে সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়ার শাজাহানপুর থানায় পাঠানো হয়েছে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা