সারাদেশ
ত্রাণ নিতে আসা 

বৃদ্ধকে ঘুষি মারলেন কাদের মির্জা!

নিজস্ব প্রতিনিধি,নোয়াখালী: করোনাভাইরাসের মধ্যে নোয়াখালীর বসুরহাট পৌরসভা চত্বরে ত্রাণ (শাড়ি-লুঙ্গি) নিতে আসা এক বৃদ্ধকে মেয়র আবদুল কাদের মির্জা ঘুষি মারছেন, এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (১৬ জুলাই) সকালে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে গরিব অসহায়দের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

ভিডিওতে দেখা যায়, এক বৃদ্ধের হাতে একটি শাড়ি তুলে দেন কাদের মির্জা। ওই বৃদ্ধ শাড়িটি পরিবর্তন করতে চাইলে তার বুকে ঘুষি মারেন মেয়র কাদের মির্জা। পরে তাকে একটি শাড়ি ছুঁড়ে মারতে দেখা যায়।

আরেক ব্যক্তি ত্রাণ নিতে আসলে তাকেও একটি প্যাকেট দিয়ে আঘাত করতে দেখা যায় কাদের মির্জাকে।

এ ব্যাপারে বক্তব্য নিতে বসুরহাট পৌরসভার মেয়র কাদের মির্জার মোবাইলে বারবার কল দিলেও ব্যস্ত পাওয়া যায়।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সৌদি আরব পৌঁছেছেন ৬২৫২৮ বাংলাদেশি হজযাত্রী

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে রোববার (১৭ মে) দিবা...

ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা রাতে, যে বার্তা দিলেন নেইমার

সব ঠিক থাকলে সোমবার বাংলাদেশ সময় মধ্য রাতে বিশ্বকা...

চ্যাটিং অ্যাপে পরিচয়, প্রেমের টানে চীনের যুবক কিশোরগঞ্জে

চ্যাটিং অ্যাপে পরিচয়ের সূত্র ধরে প্রেম। সেই সম্পর্...

নতুন এলিট ফোর্স গঠনের বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

র‍্যাব থাকছে কি থাকছে না এমন প্রশ্নের সরাসরি উ...

চাঁদ দেখা গেছে, বাংলাদেশে কোরবানির ঈদ ২৮ মে

বাংলাদেশে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় কোরবানির ঈদ...

ময়নাতদন্ত শেষে হস্তান্তর, তদন্তে একাধিক সংস্থা

মাদারীপুর শহরের আমিরাবাদ এলাকায় একটি ভাড়া বাসা থেক...

ভূমিসেবা নিতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী

রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে তিন দিনব্যাপী ‘...

*জুয়ার আগুনে পুড়ছে জীবন, কার্যকর উদ্যোগ শূন্য*

বাংলাদেশে জুয়া এখন স্মার্টফোনের পর্দায় ছড়িয়ে পড়েছে। এর নানা ধরনের নাম থাকলেও...

হাম ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু হ...

আন্তর্জাতিক তায়কোয়ানডো রেফারি প্রশিক্ষণে বাংলাদেশের ৩ কুক্কিয়ন

আন্তর্জাতিক রেফারি প্রশিক্ষণে বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশন এই প্রথম তিনজন তায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা