সারাদেশ

১৫ মামলার আসামীসহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতিনিধি,বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে ১৫ মামলার এক চিহ্নিত আসামীসহ ৩ ডাকাতকে গ্রেফতার করে শুক্রবার (১৬ জুলাই) জেলা বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

থানা সূত্রে জানা যায়, বোয়ালমারী পৌরসভার উত্তর শিবপুর গ্রামের রহমান সিকদারের ছেলে মো. মনির সিকদার (৪২) চলতি বছরের ৮ জুন দায়েরকৃত এক ডাকাতি মামলার আসামী। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক দ্বীপঙ্কর সান্যালের নেতৃত্বে একদল পুলিশ তাকে সম্প্রতি পার্শ্ববর্তী গুনবহা গ্রাম থেকে গ্রেফতার করেন।

মনিরের বিরুদ্ধে বোয়ালমারী থানায় হত্যা, ডাকাতি, অস্ত্র, নারী ও শিশু নির্যাতনসহ মোট ১৫টি মামলা রয়েছে। মনিরের স্বীকারোক্তি অনুযায়ী ওই ডাকাতি মামলার আরেক আসামী নাটোর জেলার ছাতনি গ্রামের শুকুর আলীর ছেলে মো. শফিকুল আলী (৩২)কে ঢাকার আশুলিয়া থেকে বৃহস্পতিবার গ্রেফতার করেন বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক দ্বীপঙ্কর সান্যাল।

এছাড়া মনির সিকদারের স্বীকারোক্তি অনুযায়ী ডাকাতির প্রস্তুতির অপর এক মামলার আসামী পৌরসভার কুশাডাঙ্গা গ্রামের কাওছার শেখের ছেলে হাসান শেখ (৩২)কে বৃহস্পতিবার গ্রেফতার করেছে বোয়ালমারী থানা পুলিশ। আটক তিন জনকেই শুক্রবার দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইন চার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, গ্রেফতারকৃতদের শুক্রবার ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা