সারাদেশ

বগুড়ার গণধর্ষণের শিকার গৃহবধূ

নিজস্ব প্রতিনিধি, বগুড়া :বগুড়ার শাজাহানপুরে এক গৃহবধূকে (১৯) গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে পাঁচজনকে আসামি করে থানায় মামলা করে।

শুক্রবার (১৬ জুলাই) দুপুরে থানায় মামলা করেছেন। ওই গৃহবধূর বাড়ি বগুড়ার শেরপুর এলাকায়। এ ঘটনায় র‌্যাব ও পুলিশ অভিযান চালিয়ে মূল অভিযুক্তসহ চারজনকে আটক করেছে।

গ্রেফতারকৃতরা হলেন- শাজাহানপুর উপজেলার বি-ব্লক রহিমাবাদ এলাকার আলম মিয়ার ছেলে মূল অভিযুক্ত মো. গোলাম রাব্বী ওরফে রাব্বী হাসান (১৯), রহিমাবাদ এলাকার আব্দুল মান্নানের দুই ছেলে আরেফিন (২৫), ফুলকোট গ্রামের শফিকুল ইসলামের ছেলে আব্দুল্লাহ (১৯),ও নিশাত (২১)। তবে অভিযুক্ত ফিরোজ পলাতক রয়েছেন।

র‌্যাব জানায়, ছয় মাস আগে ফেসবুকে বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর গ্রামের এক গৃহবধূর সঙ্গে গোলাম রাব্বী ওরফে রাব্বী হাসানের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের জের ধরে গত ১৩ জুলাই বিকেলে শাজাহানপুর উপজেলা বি-ব্লকে বন্ধু হিমেলের ফাঁকা বাড়িতে রাব্বী ওই গৃহবধূকে ফোনে ফুঁসলিয়ে ডেকে নিয়ে যান। সেখানে রাব্বীসহ তার বন্ধুরা মিলে তাকে গণধর্ষণ করেন এবং মোবাইলে ভিডিও ধারণ করে অনলাইন ছড়িয়ে দেন। ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করে।

ঘটনার পর থেকেই র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের গোয়েন্দা দল ও কয়েকটি অভিযানিক দল অপরাধীদের ধরতে অভিযান পরিচালনা করে।

বৃহস্পতিবার( ১৫জুলাই) মধ্যরাতে উপজেলার বনানী বাইপাস এলাকা থেকে গোলাম রাব্বী ওরফে রাব্বী হাসানকে গ্রেফতার করে। এবং রাব্বীর কাছ থেকে ধর্ষণের ভিডিও করা ও অনলাইন মাধ্যমে ছড়িয়ে দেওয়ায় ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানায়, ঘটনা জানার পর আমরা ভিকটিমকে নিজেদের হেফাজতে নিয়েছিলাম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি ও তার বখাটে বন্ধুরা ভিকটিমকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণ করেছে এবং ভিডিও ধারণ করে টাকা দাবি করেছে।

শাহাজাহানপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) নান্নু খান বলেন, ফিরোজকে ধরতে আমাদের অভিযান চলছে। একটু আগে ঘটনার মূল অভিযুক্ত রাব্বীকে র‌্যাব আমাদের কাছে হস্তান্তর করেছে। আটক অন্য তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নজরুল জয়ন্তী উপলক্ষে কুমিল্লায় আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা শুক্রবার

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মোৎসব উদযাপনের অংশ...

মুন্সিগঞ্জে দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত শিশু রামিসা

রাজধানীর মিরপুরের পল্লবীতে ধর্ষণের পর নির্মম হত্যা...

হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গে সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ৭ শ...

ঘণ্টার পর ঘণ্টা কেঁদেছি, দলে জায়গা পেয়ে বললেন নেইমার

দীর্ঘ প্রায় তিন বছর পর ব্রাজিল জাতীয় দলের জার্সিতে...

নারায়ণগঞ্জে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মাটি কাটা নিয়ে দ্বন...

স্বাধীন ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্লাটফর্ম গড়ার আহ্বান শীর্ষ সম্পাদকদের

বাংলাদেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রের সম্পাদকরা বৃহস...

রামিসা হত্যা: ক্ষোভে ফুঁসে উঠছে সর্বস্তরের মানুষ

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী আট বছরের...

টিকে থাকল নিউটনের মহাকর্ষ সূত্র

মহাবিশ্বের দূরবর্তী গ্যালাক্সি ক্লাস্টার বা ছায়াপথ...

‘চিৎকার শুনেছিলাম, সেটা যে আমার মেয়ে বুঝতে পারিনি’

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় ত...

দ্রুততম সময়ে রামিসা হত্যার চার্জশিট দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী শিশু রামি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা