ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

ইসরায়েলে গোলাগুলিতে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর নাজারেথে গোলাগুলিতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এই ঘটনাকে সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী হিসেবে বলছে স্থানীয় গণমাধ্যম।

আরও পড়ুন : আফগানিস্তানে বিস্ফোরণে নিহত ১৫

বৃহস্পতিবার (৮ জুন) নাজারেথের আরব উপশহর ইয়াফা আন-নাসেরিয়ায় এই ঘটনা ঘটেছে।

ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডমের জ্যেষ্ঠ চিকিৎসক আতাফ সালেম বলেছেন, ‘গোলাগুলিতে আহত পাঁচজন সেখানে সংজ্ঞা হারিয়ে পড়েছিলেন। তাদের শরীরে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে।’

তিনি বলেছেন, আহতদের উদ্ধারের পর চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তারা।

আরও পড়ুন : ফ্রান্সে ছুরি হামলায় আহত ৭

ইসরায়েলি পুলিশ বলেছে, ওই এলাকায় পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। সন্দেহভাজনদের খোঁজ চলছে। ঘটনাটি অপরাধমূলক বলে নিশ্চিত করেছে পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গোলাগুলির পর একটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। সেখানকার আকাশ কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে।

ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থা বলছে, নাজারেথের আরেকটি উপশহরে পৃথক গোলাগুলিতে ৩ বছর বয়সী এক মেয়ে শিশু ও ৩০ বছর বয়সী এক যুবক গুরুতর আহত হওয়ার পর গোলাগুলির ওই ঘটনা ঘটেছে।

এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, নাজারেথের ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনায় আমি শোকাহত। আমরা এ ধরনের হত্যাকাণ্ড ঠেকাতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

আরও পড়ুন : আফগানিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ২৪

ইসরায়েলজুড়ে আরব সম্প্রদায়গুলোর মাঝে প্রায়ই অপরাধমূলক সহিংসতার ঘটনা ঘটে। ইসরায়েলে সংঘটিত অপরাধের জাতীয় গড়ের তুলনায় অনেক বেশি সহিংসতার ঘটনা ঘটছে আরব সম্প্রদায়গুলোর মাঝে।

আরব সম্প্রদায়ের ক্রমবর্ধমান সহিংসতার ঘটনার ওপর নজরদারি করা বেসরকারি সংস্থা আব্রাহাম ইনিশিয়েটিভসের তথ্য অনুযায়ী, চলতি বছরে অপরাধমূলক সহিংসতার ঘটনায় ৯৭ জন আরব বংশোদ্ভূত নিহত হয়েছেন। তাদের মধ্যে ৮৬ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে ৪২ জনের বয়স ৩০ বছরের কম।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা