সারাদেশ

সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে গোলাগুলি, গুলিবিদ্ধ ৩

মোংলা প্রতিনিধি

খুলনার কয়রা উপজেলার সুন্দরবনের গভীর এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের পরিচালিত এক বিশেষ অভিযানে কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র সদস্যদের সঙ্গে তীব্র গোলাগুলির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ জুন ২০২৬) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার (২৫ জুন) রাতে বনপাড়া সংলগ্ন সুন্দরবনের অভ্যন্তরে অভিযান চালানোর সময় কোস্ট গার্ড সদস্যরা ডাকাতদের একটি বোটের অবস্থান শনাক্ত করেন। উপস্থিতি টের পেয়ে ডাকাতরা হঠাৎ করেই গুলি চালাতে শুরু করে। আত্মরক্ষার্থে কোস্ট গার্ড সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে, যা রাতভর চলতে থাকে।

অভিযান চলাকালে এখন পর্যন্ত তিনজন ডাকাত সদস্যকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের দ্রুত চিকিৎসার জন্য কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের পাশাপাশি পলাতক ডাকাতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। অভিযান শেষে বিস্তারিত তথ্য প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে।

বর্তমানে পুরো এলাকা কোস্ট গার্ডের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সাধারণ জনগণকে গুজবে কান না দিয়ে স্বাভাবিকভাবে চলাচল করার আহ্বান জানিয়েছে।

এছাড়া সতর্ক করে বলা হয়েছে, ডাকাত দলের সদস্যরা সুন্দরবনের আশপাশের লোকালয়ে আশ্রয় নেওয়ার চেষ্টা করতে পারে। এ পরিস্থিতিতে সন্দেহজনক কিছু দেখলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে অনুরোধ করা হয়েছে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে পুরস্কৃত করা হবে বলেও নিশ্চিত করা হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ছাত্রদল থেকে বহিষ্কার 

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির নাম ও ছাত্রদলের পরিচয় ব্যবহার করে মানুষকে হয়রান...

আসছে নব্বই দশকের প্রেমের গল্প ‘মিশন ডিডিএলজে’

নব্বই দশকের প্রেম, আবেগ ও নস্টালজিয়াকে নতুন প্রজন্মের দর্শকদের সামনে তুলে ধরত...

সিরিয়ার ক্ষমতাচ্যুত শাসক বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার ছোট ভাই মাহের আল-আসাদকে য...

হরমুজ প্রণালিতে ২০টির বেশি যুদ্ধজাহাজ মোতায়েন যুক্তরাষ্ট্রের

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালিতে ২০টির বেশি...

‘বাংলাদেশের সবাই অধিবাসী, আদিবাসী পরিচয় অপ্রাসঙ্গিক’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের ভূখণ্ডে বসবাসকারী সব নাগরিকের মূল পরিচয় বাংলাদেশি বলে মন্তব্য করেছ...

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম আলোচনায়

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মি...

আ. লীগের নিষেধাজ্ঞা তোলার খবর গুজব: তথ্যমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবরকে গু...

আন্তর্জাতিক যুব দিবস আজ

আজ ১২ আগস্ট, আন্তর্জাতিক যুব দিবস। বিশ্বের তরুণদের অধিকার, সম্ভাবনা, নেতৃত্ব...

বাংলাদেশে ভ্রমণে ‘উচ্চ সতর্কতা’ জারি রাখল কানাডা

বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ভ্রমণ সতর্কতা হালনাগাদ করেছে কানাডা স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা