ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্রান্সে ছুরি হামলায় আহত ৭

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অ্যানেসি শহরে ছুরি নিয়ে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিশুসহ সাতজন আহত হয়েছেন। আহত শিশুদের মধ্যে তিনজনের অবস্থা খুবই আশঙ্কাজনক।

আরও পড়ুন : ইমরান-কোরেশি উত্তপ্ত বাক্য বিনিময়

বৃহস্পতিবার (৮ জুন) এই হামলার ঘটনা ঘটে।

এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে, এরই মধ্যে সন্দেহভাজন হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বলছে, হামলায় মোটে নয়জন আহত হয়েছে। তাদের মধ্যে আটজন শিশু ও একজন প্রাপ্ত বয়স্ক। আহত শিশুদের সবার বয়সই প্রায় তিন বছর।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন সন্দেহভাজন হামলাকারীর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি এ ঘটনা দ্রুত পদক্ষেপ নেওয়ায় পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি আরও জানান, যে শহরে এ ঘটনা ঘটেছে, তা সুইস সীমান্ত থেকে বেশি দূরে নয়।

আরও পড়ুন : আফগানিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ২৪

স্বরাষ্ট্র মন্ত্রণালায়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, তিনি বর্তমান পরিস্থিতি সম্পর্কে কথা বলার জন্য অনুমোদিত নন। তবে তিনি সতর্ক করে বলেছেন, আহতের সংখ্যা আরো বাড়তে পারে, কারণ সম্পূর্ণ তথ্য এখনো পরিষ্কার নয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাস্থলের আশপাশের রাস্তাগুলোঅবরুদ্ধ করা হয়েছে। ফ্রান্সের প্রধানমন্ত্রী এলিসাবেথ বোর্ন ঘটনাস্থলে যাচ্ছেন।

এদিকে, হামলার ঘটনায় এক মিনিট নীরবতা পালন করেছে ফ্রান্সের ন্যাশনাল অ্যাসেম্বলি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১১ বছর শিকলবন্দি জাফর, অসহায় অসুস্থ বাবা-মা

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক অসুস্থ ছেলেকে ঘিরেই আবর্তিত হচ্ছে বৃদ্ধ বাবা-মায়ের জ...

নির্বাচনের আগের প্রতিশ্রুতিই এখন বাস্তবায়ন হচ্ছে : প্রেস সচিব

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্র...

অতীতের অব্যবস্থাপনা কাটিয়ে উঠলেই স্বাস্থ্যব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরবে : রাষ্ট্রপতি

দীর্ঘদিনের দুর্নীতি, সম্পদের অপচয় ও এলোমেলো ব্যবস্থাপনা থেকে মুক্তি পাওয়া গ...

১১ দলের সিলেটমুখী লংমার্চ স্থগিত

ঢাকা-সিলেট মহাসড়কের দীর্ঘদিনের নাজুক অবস্থার কারণে সড়কপথ এড়িয়ে রেলপথে লংমার্চ...

কাতারের পাশে তুরস্ক, সই হলো প্রতিরক্ষা চুক্তি

তুরস্ক ও কাতার পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করেছে। আজ শুক্রবার ইস্তাম্বুলের...

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

বরিশাল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপিত

শুক্রবার দক্ষিাঞ্চলের ঐতিহ্যবাহী বরিশাল সরকারী বাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা