ছবি: সংগৃহীত
সারাদেশ

নবজাতক ও গৃহবধূর মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে পৃথক স্থান থেকে নবজাতক ও গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: ট্রাকচাপায় নিহত ২

বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে উপজেলার চরফকিরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড থেকে মুনমুন নাহার (২৮) ও সকালের দিকে চরকাঁকড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কাবিল হাফেজের বাড়ির সামনের খাল থেকে একটি নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, চরকাঁকড়া ইউনিয়নে খালের ভিতর পড়ে থাকা একটি কার্টুনে নবজাতকের মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ নবজাতকটির উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আরও পড়ুন: লরির ধাক্কায় নিহত ২

অপরদিকে চরফকিরা ইউনিয়নে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় মুনমুন নাহার নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। পরে দুটি মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. আবদুস সুলতান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আরও পড়ুন: সুবিধাবঞ্চিত শিশুরা পেল শীতের পোশাক

তিনি বলেন, বুধবার বিকেলের দিকে পারিবারিক কলহের জের ধরে ওই গৃহবধূ আত্মহত্যা করেন। একই দিন সকালে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। দুটি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা