সংগৃহীত ছবি
সারাদেশ

লরির ধাক্কায় নিহত ২

জেলা প্রতিনিধি: জয়পুরহাটের কালাইয়ে তেলবাহী লরির ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানচালকসহ ২জন মৃত্যু হয়েছেন। আহত হয়েছেন আরও ২জন।

আরও পড়ুন : ট্রাকচাপায় নিহত ২

বুধবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে কালাই পৌরশহরের পুলিশ প্লাজা এলাকায় বগুড়া-জয়পুরহাট মহাসড়কে এ ঘটনা ঘটে।

কালাই থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে নাবালিকাকে বিয়ে দেয়ার পরিকল্পনা

নিহতরা হলেন, ক্ষেতলাল উপজেলার তারাকুল গ্রামের মৃত জিয়াউদ্দিনের ছেলে আব্দুস সোবহান (৬০) এবং একই গ্রামের গুদলি হোসেনের ছেলে ভ্যানচালক রফিকুল ইসলাম (৪৫)। আহতরা হলেন, একই গ্রামের মৃত ইয়াজুদ্দিনের ছেলে মুনছুর আলী (৩২) ও মৃত শাহাদত আলীর ছেলে সুজাউল ইসলাম (৫০)।

প্রত্যক্ষদর্শীরা বলেন, সন্ধ্যায় একটি ব্যাটারিচালিত ভ্যানে করে তারা কালাই বাজার থেকে জয়পুরহাট-বগুড়া মহাসড়ক হয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে পৌরশহরের পুলিশ প্লাজা এলাকায় একটি তেলবাহী লরি পেছন থেকে ধাক্কা দিলে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় ভ্যানচালকসহ চারজন গুরুত্বর আহত হয়।

আরও পড়ুন : জনগণের ক্ষতি করছে বিএনপি

এরপরে স্থানীয়রা তাদের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুস সোবহানকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত তিনজনের মধ্যে ভ্যানচালক রফিকুলের অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে রেফার্ড করেন। সেখানে নেওয়ার পথে তিনিও মারা যান। ঘটনার পর লরির চালক ও সহকারী পালিয়ে যায়।

কালাই থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, হতাহতদের পরিবার অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এএন/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা