ছবি : সংগৃহিত
সারাদেশ

ট্রাকচাপায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক: নীলফামারীর ডোমার উপজেলায় ট্রাকচাপায় জাহাঙ্গীর আলম (৩৬) ও জাহাঙ্গীর হোসেন ডিপজল (৫০) নামের ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: বিএনপির রাজনীতি ভুয়া

বুধবার (২০ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে ডোমার-দেবীগঞ্জ মহাসড়কের সদর ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার খয়েরপুর এলাকার বাকিবুল্লাহর ছেলে জাহাঙ্গীর আলম ও একই উপজেলার ঢাঙগীর হাট এলাকার মৃত আবু তালেবের ছেলে জাহাঙ্গীর হোসেন ডিপজল।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ বিকেল ৪টার দিকে ডোমার-দেবীগঞ্জ মহাসড়কে ডোমার থেকে দেবীগঞ্জগামী একটি ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক জাহাঙ্গীরের ঘটনাস্থলেই মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় জাহাঙ্গীর হোসেন ডিপজলকে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: সড়কে প্রাণ গেল সাংবাদিকের

ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী জানান, চালককে আটক করা সম্ভব হয়নি। তবে ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

বিয়ের প্রলোভন দেখিয়ে মারমা তরুণী ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার

বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয়...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা