ছবি : সংগৃহিত
সারাদেশ

নির্বাচনী জনসভাস্থলে প্রধানমন্ত্রী

নিজেস্ব প্রতিবেদক: সিলেটে নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন: স্লোগানে মুখরিত প্রধানমন্ত্রীর জনসভা

বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে সোয়া ৩ টার দিকে মহানগরীর ঐতিহাসিক সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে এ জনসভায় যোগ দেন তিনি। সভাস্থলে পৌঁছে প্রধানমন্ত্রী জাতীয় পতাকা নেড়ে নেতাকর্মীদের উৎসাহিত করেন।

জনসভায় যোগ দেওয়ার আগে হযরত শাহজালাল (র.) ও হযরত শাহ পরাণের (র.) এর মাজার জিয়ারত করেন শেখ হাসিনা।

আরও পড়ুন: চরফ্যাশনে গলাকাটা মরদেহ উদ্ধার

এ সফরে সাথে রয়েছেন তার ছোট বোন শেখ রেহানা। এছাড়াও তার সাথে আছেন কেন্দ্রীয় নেতারাসহ সিলেটের নেতাকর্মীরা। এর আগে সকাল সাড়ে ১১ টার দিকে সিলেটে পৌঁছান তিনি।

দ্বাদশ সংসদ নির্বাচনে জনসভা ও প্রচারণায় অংশ নিতে সিলেটে রয়েছেন শেখ হাসিনা। সকাল সাড়ে ১০টার দিকে গণভবন থেকে সিলেটের উদ্দেশে রওয়ানা দেন তিনি।

আরও পড়ুন: দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাত গ্রেফতার

প্রসঙ্গত, মাত্র ৩ সপ্তাহেরও কম সময় বাকি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের৷ সময় হয়েছে ভোটারদের কাছে যাবার, শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা। সেই উদ্দেশ্যকে সামনে রেখেই আজ সিলেট সফরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

গত প্রায় ৩ দশক ধরে দেশের রাজনীতিতে অনেকটা রীতির মতোই এবারও সিলেট থেকেই প্রচার শুরু করছেন আওয়ামী লীগ সভাপতি৷

আরও পড়ুন: শিশু আয়েশাকে বাঁচাতে এগিয়ে আসুন

সফরের শুরুতে বরাবরের মত হযরত শাহজালাল (র:) এর মাজার শরীফ জিয়ারত করেন৷ এর পর যান হযরত শাহ্ পরাণ (র:) এর মাজারে৷ এই সফরেও প্রধানমন্ত্রী নিরাপত্তা ছাড়া কোনো সরকারি প্রটোকল নেননি৷

বঙ্গবন্ধুকন্যা মাজার জিয়ারত পরে বিকেল সোয়া ৩টায় মহানগরীর ঐতিহাসিক সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন৷ এসময় নৌকার আদল থাকলেও নির্বাচনী বিধি মেনে সাদামাটা মঞ্চ প্রস্তুত করা হয়েছে৷

সান নিউজ/এএন/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা