ছবি: সংগৃহীত
অপরাধ

দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাত গ্রেফতার

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: উলিপুরে ১৬ মামলার আসামি আটক

সোমবার (১৮ ডিসেম্বর) রাত ৩ টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ সময় ডাকাতদের কাছ থেকে ২ টি চাইনিজ কুড়াল, ৩ টি দা, ৫ টি লোহার রড এবং নীল রঙের রেজিস্ট্রেশনহীন একটি পিকআপ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: তেজগাঁওয়ে ট্রেন চলাচল স্বাভাবিক

আটকরা হলেন- নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার পলাশ মিয়া (২৮), ভোলার চরফ্যাশন উপজেলার মো. জাকির হোসেন (৩৫), বরিশালের মুলাদি উপজেলার মো. শাকিল (২৩), হৃদয় হাওলাদার (২৪), চর মালিয়া গ্রামের মো. জামাল মিয়া (৩৬), শরীয়তপুরের শখিপুর উপজেলার নুর মোহাম্মদ (৩২), চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা আহমেদ সবুজ (২৯) এবং পটুয়াখালীর বাউফল উপজেলার সাদ্দাম বিশ্বাস (৩৯)।

সিরাজদিখান থানার (ওসি) মো. মুজাহিদুল ইসলাম বলেন, আটকদের মধ্যে অনেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা