সংগৃহীত
সারাদেশ

রায়পুরায় ভাইস চেয়ারম্যান প্রার্থী নিহত

জেলা প্রতিনিধি: নরসিংদী জেলার রায়পুরায় উপজেলার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর হামলায় সুমন মিয়া নামের ১ ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী নিহত হয়েছেন।

বুধবার (২২ মে) দুপুর ১২টায় উপজেলার চরাঞ্চল পাড়াতলী ইউনিয়নের মীরেরকান্দী মসজিদের পাশে এই ঘটনা ঘটে।

আরও পড়ুন: দুর্বৃত্তদের গুলিতে ইউপি চেয়ারম্যান আহত

পুলিশ ও নেতাকর্মীরা বলেন, আগামী (২৯ মে) ৩য় ধাপে রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে সামনে রেখে ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া উপজেলার চরাঞ্চল পাড়াতলীতে গণসংযোগে যাচ্ছিলেন। এই সময় তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবিদ হাসান রুবেলের নেতৃত্বে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয় তার উপরে। এ সময় সুমন মিয়া গুরুতর ভাবে আহত হয়। আহত অবস্থায় তিনি দৌড়ে স্থানীয় বাঁশগাড়ি পুলিশ ফাঁড়িতে আশ্রয় নেন। সেখান থেকে পুলিশ উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ভারত যদি শত্রুরাষ্ট্র হয় সালাহউদ্দিন কিভাবে নিরাপদে আছে

তার মৃত্যুর খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজু হাসপাতালে ছুটে যান। এই ঘটনায় রায়পুরায় উত্তেজনা বিরাজ করছে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাফায়েত হোসেন এই ঘটনারটির সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা