সংগৃহীত
সারাদেশ

পায়ুপথে ব্রাশ ঢুকিয়ে পাশবিক নির্যাতন 

জেলা প্রতিনিধি: ফেনী জেলার ছাগলনাইয়ায় টয়লেট পরিষ্কারের ব্রাশ পায়ুপথে ঢুকিয়ে ফজর আলী নয়ন (১৪) নামে ১ কিশোরের ওপর পাশবিক নির্যাতন চালানো হয়েছে। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।

আরও পড়ুন: এমপি হত্যায় ২ দেশের কোনো বিষয় নয়

শনিবার (১৮ মে) দুপুরে উপজেলার জমদ্দার বাজারের আহমেদ শপিং সেন্টারে এই ঘটনা ঘটে। এ ঘটনার ৫ দিন পার হলেও এখন পর্যন্ত কেউকে গ্রেফতার করা হয়নি।

আহত ফজর আলী নয়ন উপজেলার মহামায়া ইউনিয়নের মজল হক সওদাগর বাড়ির কোরবান আলীর ছেলে। তিনি বাজারের আমিন স্টোর নামের ১টি দোকানের কর্মচারী ছিলেন।

ভুক্তভোগী নয়নের পারিবারিক তথ্যে জানা যায় যে, শনিবার দুপুরে জমদ্দার বাজারের আহমেদ শপিং সেন্টারের সামনে থেকে ১ অজ্ঞাত যুবক নয়নকে ডেকে নিয়ে গিয়েছিল। তখন তিনি তার কথা মত ভবনটির ২য় তলায় গেলে সেখানে উপস্থিত আরও ১ অজ্ঞাত যুবক তার চোখ ও হাত-পা বেঁধে ৩য় তলায় নিয়ে যায়। এর পরে কিছু বুঝে উঠার আগেই নয়নের উপর নির্মম নির্যাতন শুরু করে তারা।

আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল মাদরাসাছাত্রের

নয়নের মা শাহেনা আক্তার জানান, ভবনের ৩য় তলায় নিয়ে ওই ২ যুবক নয়নকে শ্বাসরোধ করে মেরে ফেলার চেষ্টা করে। এর পরে তাকে ভবনের ১টি বাথরুমে নিয়ে যায় এবং সেখানে প্যান্ট খুলে জোরপূর্বক পায়ুপথে বড় আকৃতির ১টা ব্রাশ ঢুকিয়ে দেয়। এই ঘটনার পর দোকান মালিককে ফোন করে সাহায্য চাইলে তিনি লোকজন সাথে নিয়ে এসে নয়নকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। আমার ছেলেকে যারা নির্যাতন করে হত্যা করতে চেয়েছে তাদের শাস্তি চাই।

তিনি আরও জানান, নয়নের শারীরিক অবস্থা এখন উন্নতির দিকে যাচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তার ব্যথা কমলে বাড়ি ফিরতে পারবে।

আরও পড়ুন: দুর্বৃত্তদের গুলিতে ইউপি চেয়ারম্যান আহত

এই ঘটনায় নয়নের মা বাদি হয়ে অজ্ঞাত ২ যুবকের বিরুদ্ধে ছাগলনাইয়া থানায় ১টি মামলা দায়ের করেছেন।

ছাগলনাইয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম জানান, নয়নের ভাষ্যমতে তার সাথে ‘যৌনতামূলক’ কোনো ধরনের ঘটনা ঘটেনি। তবুও এই ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে জন্য ও জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

নওগাঁয় যুবলীগ নেতা শান্ত গ্রেপ্তার

নওগাঁয় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে কার্যক্রম নিষি...

শরণখোলায় সিডর দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

আজ ১৫ নভেম্বর প্রলয়ঙ্কারী ঘুর্ণিঝড় সিডর দিবস। এ উপ...

টেকনাফে ২০ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা উদ্ধার কোস্ট গার্ডের

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ৪ লাখ...

কয়রায় হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড

অভিযান চালিয়ে সুন্দরবনের হরিণের মাংস, মাথা ও চামড়া...

পঞ্চগড়ে চুরি করতে গিয়ে গণপিটুনিতে ৯ মামলার আসামী নিহত

পঞ্চগড় বোদা উপজেলায় একটি বাড়িতে চুরি করতে গিয়ে গণপ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা