সংগৃহীত
সারাদেশ

নির্বাচিত হয়ে দুধ দিয়ে গোসল

জেলা প্রতিনিধি: রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জয়লাভের পর এহসানুল হাকিম সাধনকে এ সময় দুধ দিয়ে গোসল করিয়েছেন প্রতিবেশীরা।

বুধবার (২২ মে) সকালে নবনির্বাচিত এই চেয়ারম্যানের বাড়িতে তার সমর্থক ও এলাকাবাসীরা তাকে ২০ লিটার দুধ দিয়ে গোসল করান।

আরও পড়ুন: এমপি হত্যায় ২ দেশের কোনো বিষয় নয়

উপজেলা পরিষদ নির্বাচনে এহসানুল হাকিম সাধন বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীকে ৪২ হাজার ৬৮০ ভোট পেয়ে জয়লাভ করেন। এ সময় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ আনারস প্রতীকে ৪১ হাজার ৬৮০ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

এহসানুল হাকিম জানান, আমার সমর্থক ও এলাকাবাসীর আবদার রক্ষার্থে আমি দুধ দিয়ে গোসল করেছি। দীর্ঘ ১৫ বছর আমার প্রতিদ্বন্দ্বী বালিয়াকান্দি উপজেলায় রাজতন্ত্র কায়েম করেছিলেন। এ বার আমি বিজয়ী হওয়ার পর জনমনে যে সন্তোষ দেখা দিয়েছে তাতে মনে হচ্ছে তারা এতদিন জেলখানার মধ্যে ছিল। কিন্তু এখন মনে হচ্ছে, তারা এবার মুক্ত আকাশে ঘুরে বেড়াচ্ছে। এর প্রমাণ, সকাল থেকে আমার বাড়িতে হাজার হাজার মানুষ আসছেন। এই জেলার জনগণ আমাকে অনেক ভালোবাসে এবং তারা তাদের ভালোবাসার ভোট দিয়ে তা প্রমাণ করে দিয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাফিনিয়ার হ্যাটট্রিক, বার্সার সাত গোল

চলতি মৌসুমে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলের বন্যায়...

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

১৫ দিনে ঢাকায় তিন কনসার্ট

সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের শুরু—এই ১৫ দিনে ঢাকায় বসছে তিনটি ব...

চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা