সংগৃহীত ছবি
সারাদেশ

সড়কে প্রাণ গেল সাংবাদিকের

নিজেস্ব প্রতিবেদক: ঝিনাইদহ শহরে সড়ক দুর্ঘটনায় দৈনিক জবাবদিহি পত্রিকার জেলা প্রতিনিধি সেলিম মিয়ার মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর মতবিনিময় সভা

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। সেলিম সদর উপজেলার হলিধানী গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে ও ঝিনাইদহ প্রেসক্লাবের সদস্য ছিলেন।

নিহতের মেয়ের জামাই ইমতিয়াজ আহমেদ বলেন, রাত সাড়ে ৯টার দিকে ব্যক্তিগত কাজে জেলা শহরের আলফালাহ হাসপাতাল এলাকায় যান সাংবাদিক সেলিম মিয়া। কাজ শেষে হাসপাতালের সামনের রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় পড়ে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতাল ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক রাত ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক বলেছেন মাথায় আঘাতে রক্তক্ষরণ ও কার্ডিয়াক সমস্যায় তার মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : শ্রমিককে কুপিয়ে হত্যা

ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান জানান, নিহতের পরিবার ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকের সাথে কথা বলে সেলিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি। এই সাংবাদিকের মৃত্যুতে প্রেসক্লাবের সকল সদস্যই শোকাহত।

সান নিউজ/এএন/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড়

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা