সারাদেশ

নোবিপ্রবির অর্থনীতি বিভাগে ‘এলিনর্স কমন কর্নার’ টি-স্টল উদ্বোধন

নোবিপ্রবি প্রতিনিধি

‎নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অর্থনীতি বিভাগে ‘এলিনর্স কমন কর্নার’ নামে একটি টি-স্টল উদ্বোধন করা হয়েছে।

‎বুধবার (১৮ নভেম্বর) দুপুর ২টায় বিভাগের উদ্যোগে এ টি-স্টলের উদ্বোধন করা হয়। বিভাগীয় চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মোকাম্মেল করিম তৌফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম রব্বানী।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হাছান উদ্দীন। এ ছাড়া উপস্থিত ছিলেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর সরকার এবং মাহবুব কামরুন ট্রাস্টের নির্বাহী পরিচালক অধ্যাপক জাহিদ হোসেন।শিক্ষা প্রশাসন বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক জি. এম. রাকিবুল ইসলাম।

‎বিভাগীয় কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, মাহবুব কামরুন ট্রাস্টের সহযোগিতায় শিক্ষার্থীদের ক্লাসের বিরতিতে টিফিনের সুবিধা সহজলভ্য করার লক্ষ্যে টি-স্টলটি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থনীতিতে নোবেলজয়ী প্রথম নারী এলিনর অস্ট্রমের নামে স্টলটির নামকরণ করা হয়েছে।

‎শিক্ষার্থীদের পরিচালনায় এ স্টলে সুলভ মূল্যে কফি, লেমন টি, মিল্ক টি-সহ বিভিন্ন ধরনের টিফিনের ব্যবস্থা থাকবে। বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি অন্যান্য বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের জন্যও স্টলটি উন্মুক্ত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

‎কর্তৃপক্ষ জানায়, স্টলটির স্থায়ী ব্যয় বিভাগ বহন করবে এবং পরিচালন ব্যয় বহন করবেন শিক্ষার্থীরা। লাভের অর্থ ভাগাভাগির ভিত্তিতে এটি পরিচালিত হবে।

‎অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম রব্বানী বলেন, ‘অর্থনীতি বিভাগ যে উদ্যোগটি নিয়েছে, তাকে সাধুবাদ জানাই। পাশাপাশি অন্যান্য বিভাগও যেন এ ধরনের উদ্যোগ নেয়। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের আদলে এমন শিক্ষার্থীবান্ধব উদ্যোগ প্রশাসনের কাজ কিছুটা হলেও সহজ করে। প্রশাসনের পক্ষ থেকেও শিক্ষার্থীবান্ধব কাজ চলমান রয়েছে। অর্থনীতি বিভাগ নিজ দায়িত্বে এ কাজটি সম্পন্ন করায় তাদের ধন্যবাদ জানাচ্ছি।’

‎তিনি আরও বলেন, ‘২০২৮ সালের দিকে একাডেমিক ভবন-৩-এর কাজ সম্পন্ন হবে বলে আশা করছি। তখন অর্থনীতি বিভাগকে ভালো একটি জায়গা দিতে পারব বলেও আশা করছি।’

বিভাগীয় চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মোকাম্মেল করিম তৌফিক বলেন, ‘এলিনর অস্ট্রম প্রথম নারী হিসেবে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন। তিনি কমন্স নিয়ে কাজ করেই নোবেল পেয়েছেন। তাঁর নামেই আমাদের স্টলটির নামকরণ করা হয়েছে।’

‎তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের কিছুটা সহযোগিতা করার প্রত্যয় নিয়ে তাঁদের সঙ্গে আলোচনা করেই আমি এ উদ্যোগ নিয়েছি। এটি ব্যবসায়িক উদ্দেশ্যে নয়; বরং সম্পূর্ণ শিক্ষার্থীদের পরিচালনায় থাকবে। লাভের বেশির ভাগ অংশ শিক্ষার্থীদের কাছেই যাবে। এর মাধ্যমে অসচ্ছল শিক্ষার্থীদের কয়েকজনও স্বাবলম্বী হতে পারবে।’

‎এ বিষয়ে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সাবিকুন্নাহার হাফসা বলেন, ‘বিভাগীয় চেয়ারম্যানের উদ্যোগে কর্নারটি চালু করায় স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। ক্লাসের অবসর সময়ে বিভাগেই চা-কফির ব্যবস্থা থাকলে আমাদের বাইরে যেতে হবে না। বিভাগেই আড্ডা ও আলোচনার সুযোগ তৈরি হবে।’

‎বিভাগীয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে একই বিভাগের শিক্ষার্থী মাহমুদা হোসেন মৌরিন বলেন, ‘কমন কর্নারটি শিক্ষার্থীদের মাধ্যমে পরিচালিত হবে। এর মাধ্যমে কোনো প্রতিষ্ঠান পরিচালনার দক্ষতা আমরা এখান থেকে অর্জন করতে পারব।’

‎উদ্বোধনী অনুষ্ঠানে প্রথমবারের মতো নিলামের মাধ্যমে কফি, মিল্ক টি ও লেমন টি বিক্রি করা হয়। এ সময় বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পরে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীরা চা-কফি উপভোগের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

কালের সাক্ষী: পাঙ্গা রাজবংশের জীর্ণশীর্ণ প্রাসাদ

অযত্নে-অবহেলায় আমাদের দেশের অনেক ঐতিহ্যই নষ্ট হয়ে...

মুন্সীগঞ্জে চাঁদাবাজি-হয়রানি বন্ধসহ ৩ দফা দাবি বাল্কহেড মালিক সমিতির

নৌপথে বাল্কহেড মালিকদের ব্যবসায়িক সমস্যা সমাধান, চ...

কেরানীগঞ্জে একদিনে রেকর্ড ১১ বাসায় চুরি

ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে সংঘবদ্ধ এক চোরচক্রে...

সাবেক প্রতিমন্ত্রী ও নরসিংদীর এমপি লে. কর্নেল (অব) হিরু গ্রেফতার

নরসিংদী জেলা আওয়ামী লীগের নেতা সাবেক পানিসম্পদ প্...

নোবিপ্রবির অর্থনীতি বিভাগে ‘এলিনর্স কমন কর্নার’ টি-স্টল উদ্বোধন

‎নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...

উলিপুরে জমির টপ সয়েল কেটে বিক্রির অপরাধে জরিমানা

কুড়িগ্রামের উলিপুরে ফসলি জমি থেকে অবৈধভাবে টপ সয়েল...

ঝালকাঠিতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে  হেলপার নিহত, আহত ২৫

বরিশাল-পটুয়াখালী মহাসড়কের ঝালকাঠির নলছিটি উপজেলার...

রাঙ্গাবালীতে হাইকোর্টের স্থগিতাদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা

পটুয়াখালীর রাঙ্গাবালীতে জমি নিয়ে বিরোধের জেরে হাইক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা