সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় রহস্যজনক হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রবাস ফেরত কাদেরের রহস্যজনক হত্যাকাণ্ডের সঠিক তদন্ত ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।

শুক্রবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার ইউনিয়নের শোলাবাড়ি বাজারে অনুষ্ঠিত এই মানববন্ধনে শতাধিক নারী ও শিশু অংশগ্রহণ করে। এ সময় বক্তারা বলেন, কাদের খুনের ঘটনাটি রহস্যজনক। ৩০ জুন রাতে মলাই মিয়া কাদের কে ফোন করে নিজ বাড়িতে ডেকে নেয়ার আধঘণ্টা পরই খবর আসে কাদের মিয়ার লাশ পাওয়া গেছে। পরে দানা মিয়াসহ প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে মলাই মিয়াই কাদেরের স্ত্রীকে দিয়ে রমজান আলী, দানা মিয়া সহ ২০ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করে। বিক্ষুব্ধরা অভিযোগ করে বলেন, প্রতিপক্ষকে ঘায়েল করতে তারা এই মিথ্যা মামলা করেছে।

তারা এ খুনের ঘটনায় সঠিক তদন্ত সহ প্রকৃত খুনিদের আইনের আওতায় আনার পাশাপাশি মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান। পরে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

তাইওয়ানের হাতে এফ-১৬ ফাইটিং ফ্যালকন তুলে দিল যুক্তরাষ্ট্র

দীর্ঘ প্রতীক্ষা ও নানা জটিলতা পেরিয়ে অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা অত...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা