সারাদেশ

জলদস্যুকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার : কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ির বেড়িবাঁধের পাশ থেকে একরামুল হক নামে আত্মস্বীকৃত এক জলদস্যুর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরের বিভিন্ন স্থানে দায়ের কোপের ক্ষত রয়েছে।

বুধবার (৩০ জুন) মধ্যরাতে মাতারবাড়ির উত্তর রাজঘাট বেড়িবাঁধের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত একরামুল (৩০) মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা এলাকার মৃত আব্দুর সাত্তারের ছেলে।

তিনি ২০১৯ সালে ২৩ নভেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হাতে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরেছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ২৩ নভেম্বর মহেশখালীর ১৮ বাহিনীর আত্মসমর্পণ করা ৯৬ জন জলদস্যুর মধ্যে অন্যতম একরামুল হক। সম্প্রতি তিনি জামিনে জেল থেকে মুক্তি পেয়ে স্বাভাবিক জীবনযাপন করছিলেন। বুধবার মধ্যরাতে বেড়িবাঁধের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

মহেশখালী থানার উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন ঢাকা পোস্টকে বলেন, নিহতের শরীরের বিভিন্ন অংশে দায়ের কোপ রয়েছে। বিশেষ করে মাথায় এলোপাতাড়ি কোপানো হয়েছে। এখনো এ নিয়ে বিস্তারিত বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আশিক ইকবাল ঢাকা পোস্টকে বলেন, নিহত একরামুল হক আত্মস্বীকৃত জলদস্যু। কে বা কারা তাকে হত্যা করেছে তা খতিয়ে দেখছে পুলিশ।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

বাজার থেকে কেনা ডিম আসল কিনা, বুঝবেন যেভাবে

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ‘নকল’ বা ‘প্লাস্টিকের ডিম&r...

বিকেলে শহীদ আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নির্যাতনে নিহত বাংলাদেশ প...

ইউরোপমুখী নিঃসঙ্গ অভিবাসী শিশুর সংখ্যা বাড়ছে

২০২৫ সালে একা বা অভিভাবকহীন অবস্থায় ইউরোপে পৌঁছানো আশ্রয়প্রার্থী শিশুর সংখ্যা...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

ইউক্রেনের উত্তরাঞ্চলীয় প্রদেশ চেরনিহিভসহ দেশটির বিভিন্ন এলাকায় রাতভর ড্রোন ও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা