সারাদেশ

দিনাজপুরে ৪ জনের মৃত্যু, শনাক্ত ১৫১

নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর : দিনাজপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত একদিনে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৭১ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ১৫১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দিনাজপুরে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮ হাজার ৬১৯ জন।

বৃহস্পতিবার (০১ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস। মৃত চারজনের মধ্যে সদর উপজেলার তিনজন এবং খানাসামা উপজেলার একজন রয়েছেন।

সিভিল সার্জন জানান, ২৪ ঘণ্টায় ৩৯৫ জনের নমুনা পরীক্ষা করে ১৫১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সদর উপজেলার ৭৮ জন, হাকিমপুর উপজেলার তিনজন, বিরামপুরের চারজন, বিরলের ১০ জন, বীরগঞ্জের একজন, বোচাগঞ্জের তিনজন, চিরিরবন্দরের দুইজন, ফুলাবাড়ির ৩৫ জন, নবাবগঞ্জের দুইজন ও পার্বতীপুর উপজেলার ১৩ জন রয়েছেন।

২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৩৮ দশমিক ২২ শতাংশ।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা