সারাদেশ

যশোরে সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিনিধি : মহামারি করোনা বিস্তার রোধে আজ থেকে শুরু হয়েছে ৭ দিনের কঠোর লকডাউন। যশোরে লকডাউন বাস্তবায়নে মাঠে থাকবেন সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা। জেলার ৮ প্লাটুন সেনাবাহিনী ও ৩ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। এছাড়া জেলা প্রশাসনের ১০টি ভ্রাম্যমাণ আদালত এবং জেলা পুলিশের শতাধিক চেকপোস্ট বসানো হবে।

বুধবার (৩০ জুন) রাতে জেলা প্রশাসনের জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী সায়েমুজ্জামান জানান, কঠোর লকডাউন বাস্তবায়নের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। লকডাউন কঠোরভাবে বাস্তবায়ন করতে যশোরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত হবে ভ্রাম্যমাণ আদালত। মাঠে থাকবে সেনাবাহিনী ও বিজিবি। জেলা প্রশাসকের কার্যালয় থেকে বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ১০টায় আমাদের অভিযান শুরু হবে।

সান নিউজ/এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের আগে কমলো স্বর্ণের দাম

ঈদুল আজহার আগে দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সি...

শিশুদের ওপর বর্বরতা বন্ধ করার তাগিদ ইউনিসেফের

বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্সের প...

রাশিয়ায় যুদ্ধক্ষেত্রে প্রাণ হারালেন কিশোরগঞ্জের যুবক

ইউক্রেন সীমান্তে ড্রোন হামলায় নিহত হয়েছেন কিশোরগঞ্...

লঙ্কা প্রিমিয়ার লিগে সাকিব

এবার লঙ্কা প্রিমিয়ার লিগে খেলবেন সাকিব আল হাসান। শ...

নিউইয়র্কের মেয়র মামদানির সঙ্গে জায়েদ খান, কী কারণ

ঢালিউড অভিনেতা জায়েদ খান শুক্রবার (২২ মে) রাতে ফেস...

বিশ্বকাপে ইরানের বেইস ক্যাম্প যুক্তরাষ্ট্র থেকে সরলো মেক্সিকোয়

ফুটবল বিশ্বকাপ শুরুর সপ্তাহ তিনেক বাকি। এর আগে ইরা...

মঙ্গলে বসতি: স্পেসএক্সের নথিতে যেসব অদ্ভুত তথ্য

যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারের ইতিহাসে সবচেয়ে বড় আইপ...

হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসের...

গরুর জন্য ‘আবাসিক হোটেল’

দেশের অন্যতম গরু পালনকারী এলাকা হিসেবে পরিচিত পাবন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা