সারাদেশ

প্রতিপক্ষের হামলায় ১ ব্যক্তি নিহত

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রতিপক্ষের হামলায় আব্দুল কাদির (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (৩০ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পানিশ্বর ইউনিয়নের পশ্চিম পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আব্দুল কাদির ওই ইউনিয়নের সোলাবাড়ি গ্রামের দক্ষিণ পাড়া এলাকার তরিবুল্লার বাড়ির মৃত বজলুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত দুই বছর আগে ইরাক যাওয়ার জন্য এলাকার মৃত নিল মিয়ার ছেলে আদম ব্যবসায়ী রমজান মিয়ার কাছে পাসপোর্টসহ সাড়ে ৩ লাখ টাকা দেন আব্দুল কাদির। পরে ইরাকের যাওয়ার পর ৯ দিন জেল খেটে দেশে ফেরেন। দেশে ফেরার পর চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে বিষয়টি নিয়ে এলাকায় সালিশি সভা করেন। সালিশের সিদ্ধান্ত অনুযায়ী রমজানকে ৫০ হাজার টাকা ও পাসপোর্ট ফেরত দিতে বলা হয়। পরে টাকা ফেরত দিলেও পাসপোর্ট ফেরত দেননি রমজান। তা নিয়ে আব্দুল কাদির ও রমজানের মধ্যে বিরোধ তৈরি হয়।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, কাদির তার পাসপোর্ট ফেরত পেতে বুধবার মাগরিবের পর স্থানীয় পশ্চিম পাড়ার কর্টাইল্যা হাটির মলাই মিয়া সরদারের সঙ্গে দেখা করতে যান। সরদারের সঙ্গে দেখা করে বাড়ি ফেরার পথে এলাকার মসজিদে পাশে রমজান মিয়ার পক্ষের প্রায় ২০-২৫ লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় কাদির মিয়ার উপর। এতে গুরুতর আহত হলে কাদিরকে উদ্ধার করে সদর হাসপাতাল নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সরাইল থানার পরিদর্শক কবির হোসেন বলেন, একজন নিহত হওয়ার বিষয়টি জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।

সান নিউজ/ এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে...

বাংলাদেশ সিরিজের টি-টোয়েন্টি দলে জিম্বাবুয়ের তিন পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যে...

যুবদলের পদবঞ্চিত নেতৃবৃন্দের সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস শহীদ উদ্দীন চৌধুরী এনির!

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় বি...

বলিউড অভিনেতা রাজপাল যাদবের কারাদণ্ড কমিয়ে ৩ মাস

চেক জালিয়াতির মামলায় বলিউড অভিনেতা রাজপাল যাদবের বিরুদ্ধে দেওয়া দণ্ড বহাল রেখ...

হানিয়া আমিরের পোশাক নিয়ে বিতর্ক, উরফি জাভেদের সাথে তুলনা 

পাকিস্তানের লাহোরের ডলমেন মলে বিশ্বখ্যাত বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ‘ইভ...

দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা

চট্টগ্রাম অঞ্চলে টানা ভারী বর্ষণ ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা