সারাদেশ

সাতক্ষীরায় আরও ১৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা : সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। বুধবার (৩০ জুন) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (১ জুলাই ) সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে চারজনের করোনা পজিটিভ বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন। বৃহস্পতিবার (১ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা. মানস কুমার মন্ডল।

তিনি বলেন, বুধবার (৩০ জুন) বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত অক্সিজেনের সংকট দেখা দিয়েছিল। তবে রাত ৮টার পর থেকে অক্সিজেন সরবরাহ স্বাভাবিক হয়। যশোর থেকে অক্সিজেনের কোম্পানির গাড়ি আসতে দেরি করে। এই সময়ের মধ্যে আইসিইউতে তিনজন রোগী মারা যান।

তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চারজন ও উপসর্গ নিয়ে চিকিৎসাধান থাকা ১০ জনের মৃত্যু হয়েছে। ওয়ার্ডের মধ্যে অক্সিজেনের ব্যবহার কম থাকে। যেখানে সিলিন্ডারের অক্সিজেনও দেওয়া হয়। সেকারণে ওয়ার্ডে মারা যাওয়া রোগীরা অক্সিজেনের অভাবে মারা গেছে এটি বলা যাবে না। যারা আইসিইউ ও ওয়ার্ডে মারা গেছেন তাদের সকলের অবস্থা আগে থেকেই খারাপ ছিল।

বুধবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত হাসপাতালে মারা যাওয়া রোগীরা হলেন- কলারোয়া উপজেলার বোয়ালিয়া গ্রামের সুফুরা বেগম (৬০), সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকার খায়রুননেছা (৪০), কুকরালী এলাকার নাজমা বেগম (৫০) পলাশপোল এলাকার আনছার আলী (৭৫), কালিগঞ্জ উপজেলার ভাড়াসিমলা গ্রামের আকরাম হোসেন (৬৬), শ্যামনগর উপজেলার রমজাননগর গ্রামের আশরাফ হোসেন (৪৭), দেবহাটা উপজেলার জগন্নাথপুর গ্রামের তুহিন (৪৫), আশাশুনি উপজেলার রবিউল ইসলাম (৪৮) ও পাটকেলঘাটা থানার বড়বিলা
গ্রামের ফাতেমা বেগম (৪০)।

বৃহস্পতিবার (১ জুলাই) সকাল পর্যন্ত বিভিন্ন সময়ে আরও মারা গেছেন আশাশুনি উপজেলার নৈকাটি গ্রামের আব্দুল হামিদ (৭৫), যশোরের শার্শা উপজেলার বাঘারপাড়া এলাকার ইদ্রিস আলী (৬২), তালা উপজেলার সেনেরগাতি গ্রামের রহিমা বেগম (৬০), পলাশপোল এলাকার শেখ কাদিরুল (৭৫) ও সদর উপজেলার ভাড়ুখালি এলাকার কওসার আলী (৫২)।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা